পহেলগাঁও হামলায় নিহত সমীর গুহর বাড়িতে ফিরহাদ-অরূপ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত বেহালার সমীর গুহ। মৃতের পরিবারের সঙ্গে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে দেখা করতে গিয়েছেন ২ মন্ত্রী। এদিন দুপুরে সমীর গুহ বাড়িতে গিয়ে দেখা করলেন কলকাতার মেয়র তথা নগোরন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim) ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (aroop biswas)।

মঙ্গলবার দুপুরে সমীর গুহের স্ত্রী, মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে লসাক্ষাৎ করেছের রাজ্যের দুই মন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে সমীর গুহর কফিন বন্দি দেহ আসার আগে বেহালার বাড়িতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে ফিরহাদ হাকিমের সঙ্গে গিয়েছেন অরূপ বিশ্বাস।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গোয়েন্দাদের ব্যর্থতার দিকে আঙুল নিহত সমীর গুহের স্ত্রী শর্বরী গুহ। তাঁর অভিযোগ, গুলির শব্দ পেয়েও দীর্ঘক্ষণ সময় লেগেছে সেনা আসতে। এতবার গুলির আওয়াজ হওয়ার পরেও সেটা কেউ শুনতে পায়নি তা হতে পারে না। এটা সেনার ব্যর্থতা বলে অভিযোগ জানিয়েছেন। সেনার গাফিলতিতে এত বড় ঘটনা ঘটেছে বলে সরব হয়েছেন তিনি। বৈসরন উপত্যকার নীচেই সেনা মোতায়েন করা ছিল। কিন্তু গুলির আওয়াজ পেয়েও ঘটনাস্থলে আসতে এত সময় কী করে লাগল, প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার রাজ্য সরকারের ২ মন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন সমীর গুহের স্ত্রী শর্বরী গুহ। আগেই সবরকম সাহায্য়ের আশ্বাস দেওয়া হয়েছিল। এদিনও সরকারি সাহায্যের বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের