যৌনকর্মীদের সন্তানদের জন্য বিশেষ মেলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘যৌনকর্মী’  নামটা শুনলেই সমাজ সবসময়ই ওই সকল মহিলাদের  একটু অন্য চোখে দেখে। তাদেরকে দেখলেই মুখে থাকে তাচ্ছিল্যের ব্যঙ্গ হাসি। কিন্তু আমরা ভুলে যাই ,তারা রক্ত মাংসের মানুষ। তাদের রয়েছে স্বাভাবিক জীবন-যাপনের অধিকার। বর্তমান সময় দাঁড়িয়ে   সমাজের মূল স্রোতের সঙ্গে এদের এক অদৃশ্য  পর্দা টানা থাকে সবসময়। আর সেই পর্দার আড়ালেই নিজেরদেরকে নিয়েই বেঁচে আছেন ওরা।  মনে রাখতে হবে, নিষিদ্ধ সোনাগাছি যৌনপল্লিতে যেসকল মহিলারা থাকেন তাদের হয়তো বাড়িতে সন্তান রয়েছে। তাই তাদের  মানুষ করতেই   আয়ের  উৎস না পেয়ে টাকার  জন্য এই কাজ করতে হচ্ছে। সেইকারণেই তারা সমাজের মূল স্রোতে আসতে পারেনি।

 তাই এবার তাদের সন্তানদের সন্মান দিতে নয়া উদ্যোগ নিল ‘আমরা পদাতিক ‘ নামে একটি সংস্থা । এই প্রথমবার যৌন কর্মীদের সন্তানদের নিয়ে রাজ্যে শুরু হয়েছে মেলা। ১০ মার্চ থেকে শুরু হবে এই মেলা, যা চলবে ১২ মার্চ পর্যন্ত। এই মেলা থিম সংগীত গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উথুপ। ইতিমধ্যেই গান রেকর্ডিং কাজ শেষ হয়েছে।  

 সোনাগাছির বিপরীতে দর্জি পার্কে আয়োজিত হতে চলেছে যৌনকর্মী সন্তানদের নিয়ে এই মেলা। জানা গিয়েছে, এই মেলার  উদ্বোধনে থাকবেন  রাজ্য়ের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। মেলার পাশাপাশি   থাকবে নানান অনুষ্ঠানের ব্যবস্থা। তাই এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে সকলের উচিত যোগদান দেওয়া।

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ