মাত্র ১ লক্ষ টাকার জন্য খুন হয়েছেন শাহ দম্পতি

ভবানীপুরের শাহ দম্পতি খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ২জনকে। এদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে মাত্র ১ লক্ষ টাকার জন্য খুন হয়েছেন শাহ দম্পতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) ভবানীপুরের(Bhawanipur) শাহ দম্পতি(Shah Couple) খুনের ঘটনায় বুধবার রাতে পুলিশ(Police) গ্রেফতার করে ২জন সন্দেহভাজনকে। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, লালবাজার সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড এখনও অধরা। তবে পুলিশ এটা জানতে পেরে গিয়েছে ওই মূল মাস্টারমাইন্ড শাহ দম্পতির মেজ জামাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয়। মূলত টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুনের(Murder) ঘটনা ঘটেছে। পুলিশ এটাও জানতে পেরেছে মাত্র ১ লক্ষ টাকার জন্য এই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ এখন শাহ দম্পতির ওই মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়ের সন্ধান শুরু করেছে।

চলতি সপ্তাহের সোমবার দুপুরে ভবানীপুরে নিজের বাড়িতেই খুন হন ব্যবসায়ী অশোক শাহ ও তাঁর স্ত্রী রশ্মিতা শাহ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে,  অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয় ও তাঁর স্ত্রীকে গুলি করে খুন করা হয়েছে। খুনের ধরন দেখে পুলিশ প্রথম থেকেই নিশ্চিত ছিলেন পেশাদার খুনীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল শাহ দম্পতির পরিচিত কেউ। সেই কারনেই শাহ দম্পতি তাদের বাড়ির দরজা খুলে দিয়েছিলেন। দরজা ভেঙে তাই কাউকে ঢুকতে হয়নি। সেই তদন্তে নেমে পুলিশ বুধবার রাতে সন্দেহভাজন ২জনকে আটক করে। রাতভর তাদের লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে। এই দুইজনই পেশাদার খুনী। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গোটা ঘটনার মাস্টার মাইন্ড শাহ দম্পতির মেজ জামাইয়ের এক দূর সম্পর্কের আত্মীয়।

পুলিশ জানতে পেরেছে, শাহ দম্পতির কাছ থেকে মেজ জামাইয়ের ওই দূর সম্পর্কের আত্মীয়ের ভাই ১ লক্ষ টাকা ধার নিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই টাকা শাহ দম্পতিকে শোধ করা হয়নি। তার জেরে মেজ জামাইয়ের সঙ্গেও মন কষাকষি শুরু হয়েছিল শাহ দম্পতির। এরই মধ্যে টাকা ধার নেওয়া মূল ব্যক্তি অর্থাৎ শাহ দম্পতির মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়ের ভাই মারা যান। যার জেরে টাকা কীভাবে শাহ দম্পতি ফেরত পাবেন তা নিয়ে সমস্যা আরও বেড়ে যায়। সেই সময় মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয় জানিয়েছিলেন, তার ভাই যেহেতু টাকা ধার নিয়েছিল তাই ওই টাকা তিনিই শোধ করবেন। কিন্তু পুলিশ দেখছে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, ওই আত্মীয়ই ভাড়াটে খুনীদের সঙ্গে নিয়ে এসে শাহ দম্পতিকে খুন করে এখন গা ঢাকা দিয়েছে। আর এখানেই পুলিশের প্রশ্ন, যে টাকা দিয়ে ভাড়াটে খুনীদের আনা হয়েছিল খুন করানোর জন্য সেই টাকা ১ লক্ষ টাকার কম নয়। অথচ এই টাকাটাই যদি শাহ দম্পতিকে দিয়ে দেওয়া হত তাহলেই তো বিবাদ মিটে যেত। তা না করে ভাড়াটে খুনী এনে তাঁদের খুন করা হল। তাহলে কী পুরাতন কোনও ঘটনা বা বিবাদ রয়েছে এই খুনের পিছনে? এটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

এর পাশাপাশি পুলিশ এটাও জানতে পেরেছে, মেজ জামাইয়ের যে আত্মীয় এই খুনের মাস্টারমাইন্ড তাঁর কাছ থেকে শাহ দম্পতি ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন যা তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে পারেননি। ওই আত্মীয় বার বার চাপ দিচ্ছিলেন টাকা ফেরত দেওয়ার জন্য। তার জেরে ৩০ হাজার টাকা ফেরত দিয়েছিলেন শাহ দম্পতি। সেই সঙ্গে জানিয়েছিলেন, বাকি টাকা তাঁরা বাড়ি বিক্রি করে ফেরত দেবেন। কিন্তু ওই ব্যক্তির মনে হয়েছিল শাহ দম্পতি হয়তো টাকা ফেরত না দিয়েই বাড়ি বিক্রি করে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করছেন। সেই সন্দেহ থেকেই খুনের পরিকল্পনা। সেই সঙ্গে লক্ষ্য ছিল, শাহ দম্পতির বাড়িতে লুঠ চালিয়ে যতটা সম্ভব টাকা উদ্ধার করে নেওয়া। 

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ