বড়দিন-নববর্ষে  জেলেই কাটাবেন পার্থ-অর্পিতারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টানা এক বছরের ও বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। সে কারণে কলকাতার বিচারভবনে হাজির করানো হয়েছিল মানিক- অর্পিতা- পার্থ সহ শীর্ষ আধিকারকেরা। এদিন বিচারপতি তাদের জামিনের আবেদন খারিজ করে। আগামী ২৮ শে ফেব্রুয়ারি  পর্যন্ত জেলবন্দি থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বর্তমানে তিনি রয়েছে প্রেসিডেন্সি জেলে।   

অন্যদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে  এদিন হাজিরা দেন ধৃত বিধায়ক মানিক ভট্টাচার্য। সেখানেই তিনি পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন ফেরত চান। মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে মানিক বলেন,’ স্যার আমার কিছু বলার আছে। গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন। তাঁর মধ্যেই পৈতে, আংটি, মাদুলি-সহ গলার চেন। আমি সেগুলি ফেরত  চাই।‘এর পরই তাঁকে বিচারক প্রশ্ন করেন,এত দিন পর কেন মানিক ভট্টাচার্যের সেসব জিনিসের কথা মনে পড়ল?

জবাবে মানিক বলেন, ‘আমি ওঁদের অনেক বার বলেছি। কিন্তু তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্র, বিজয় কুমারও এটা জানেন। ওরা গ্রেফতারির দিন ওই জিনিসগুলি নিয়ে আলমারিতে রেখে দিয়েছিলেন। তার পর প্রায় ১০ বার ফেরত চাওয়ার পরেও দেননি।মানিক এও জানান, তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি)-কে একথা জানিয়েছেন। এমনকী ইডি অফিসাররা বিষয়টি জানেন বলেও দাবি করেছেন মানিক। তা শুনেই এদিন বিচারক বলেন,‘তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।‘মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক। প্রসঙ্গত,কিছু দিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন মানিকের স্ত্রী। তবে মানিক টানা দেড় বছর ধরে জেলবন্দি। কবে সে মুক্তি পাবে তা এখনও অধরা।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই