এই মুহূর্তে

নবান্নে মমতার সঙ্গে ৪০ মিনিট একান্ত বৈঠক চিদম্বরমের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য কংগ্রেস নেতৃত্বের আপত্তিতে আমল না দিয়ে বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। প্রায় ৪০ মিনিট বৈঠক হয় দু’জনের। তবে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে দুজনের তরফে মুখ খোলা হয়নি। সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বিশেষ বার্তা নিয়েই মমতার সঙ্গে দেখা করেছেন চিদম্বরম।

এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নেমেই সোজা নবান্নে হাজির হয় ওই চিদম্বরম। পৌনে চারটে নাগাদ রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে পৌঁছন তিনি। সোজা চৌদ্দতলায় পৌঁছে মমতার সঙ্গে বৈঠকে বসেন। পৌনে পাঁচটা নাগাদ নবান্ন ছেড়ে ফের বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সূত্রের খবর, আসন্ন সংসদের অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে নিট বাতিল-সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ানোর পরিকল্পনা নিয়েছে  কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গেরা।

সংসদের দুই কক্ষ মিলিয়ে তৃণমূলের মোট সাংসদের সংখ্যা ৪২। তার মধ্যে ২৯ জন লোকসভায় এবং ১৩ জন রাজ্যসভায় রয়েছেন। ফলে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে তৃণমূল সাংসদদের পাশে পেতে চাইছেন কংগ্রেস শীর্ষ নেতারা। আর এ বিষয়ে কথা বলতেই এদিন নবান্নে নিজের বিশ্বস্ত সেনাপতি পি চিদম্বরমকে পাঠিয়েছিলেন সোনিয়া গান্ধি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯ ইঞ্জিন

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ, কী নিয়ে কথা দু’‌পক্ষের?‌

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

কলকাতায় যুবতীর অস্বাভাবিক মৃত্যু, গলার চিহ্নে বাড়ছে রহস্য

চেয়ারের মর্যাদা রক্ষা করলে মানুষ সম্মান করবে, কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ