বাংলার ২৪টি হাসপাতালে চালু হচ্ছে Free Dialysis পরিষেবা

বাংলার ২৪টি সরকারি হাসপাতালে চলতি বছরেই Free Dialysis পরিষেবা চালু করে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জনগনের কাছে আরও এক মহার্ঘ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে হাজির করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আর এই পরিষেবা হল Free Dialysis পরিষেবা অর্থাৎ বিনামূল্যের ডায়ালিসিস পরিষেবা। কিডনির রোগে যারা ভোগেন তাঁদের জন্য Dialysis কার্যত অপরিহার্য হয়ে ওঠে এক সময়। ঠিকঠাক সময়ে তা না হলে জীবনহানীর সম্ভাবনাও বেড়ে যায় বহুগুণ। আবার রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে Dialysis’র খরচ ঘোরাফেরা করে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত এক একটি বারের ক্ষেত্রে। দেখা যায় কোনও কোনও রোগীকে মাসে একাধিকবার এই পরিষেবা নিতে হয় প্রাণে বেঁচে থাকার জন্য। কারোর কারোর টানা ৪-৫দিন একটানা Dialysis চলে। অনেক পরিবারই সেই ব্যয়ভার বহণ করতে পারে না। এবার তাঁদের সুরাহা দিতেই হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বর্তমানে রাজ্যের ৭টি মেডিকেল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে Free Dialysis পরিষেবা প্রদান করা হয়। সেই সঙ্গে আরও ৪৫টি অন্যান্য স্তরের সরকারি হাসপাতালে এই পরিষেবা চলে PPP Model-এ। এবার নতুন আরও ২৪টি সরকারি হাসপাতালে এই পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে মমতার সরকার। ের ফলে সবমিলিয়ে রাজ্যের Dialysis Network-এ যুক্ত হাসপাতালের সংখ্যা বেড়ে হবে ৭৬। প্রস্তাবিত নতুন ২৪টির বেশিরভাগই মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল। Free Dialysis পরিষেবা সর্বস্তরের সরকারি হাসপাতালে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের যে সব সরকারি হাসপাতালে এই Free Dialysis পরিষেবা চালু হতে চলেছে তার মধ্যে থাকছে বিধাননগর মহকুমা হাসপাতাল, কালনা, ফালাকাটা, টিএল জয়সওয়াল, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, চাঁচল, সল্টলেক, হলদিয়া, ডোমকল, জঙ্গিপুর, নন্দীগ্রাম, ঘাটাল, খড়্গপুর, দিনহাটা, শ্রীরামপুর, কালিম্পং, বনগাঁ, রঘুনাথপুর, ইসলামপুর, বড়জোড়া, কাকদ্বীপ, তেহট্ট, কান্দি ও নয়াগ্রাম হাসপাতালে।  

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, Free Dialysis পরিষেবা চালু হলে রাজ্যের কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। কেননা Private Hospital বা বিভিন্ন বেসরকারি সেন্টারে ডায়ালিসিস খরচসাপেক্ষ। কয়েকটি সেন্টার ৬০০ থেকে ৮০০ টাকায় হেমোডায়ালিসিস করে। তবে অধিকাংশ জায়গায় খরচ এর থেকেও বেশি। এখন রাজ্য সরকার যেহেতু মহকুমা, সুপার স্পেশালিটি স্তরেও Free Dialysis পরিষেবা ছড়িয়ে দিচ্ছে তাই আগামী দিনে আমজনতা উত্তরোত্তর বাড়তে থাকা প্রাইভেটের চিকিৎসা খরচ থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। অধিকাংশ ক্ষেত্রেই ওই ২৪টি হাসপাতালের আউটডোর ভবনে পাঁচ শয্যার Dialysis Unit চালু কতা হচ্ছে। পরবর্তী সময়ে বেডের সংখ্যা বাড়িয়ে ১০ বেডের করার পরিকল্পনা থাকছে। এ বছরের মধ্যেই রাজ্যের এই ২৪টি হাসপাতালে Free Dialysis পরিষেবা চালু করে দেওয়া হবে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ