চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

নিজস্ব প্রতিনিধি : বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী ৪ মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের আসার কথা রয়েছে রাজ্যে। তার আগে জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইতিমধ্যে ওই বৈঠককে ঘিরে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১৭ দফা এজেন্ডা প্রস্তুত করা হয়েছে। লোকসভা ভোটের আগে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, তা নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে। আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি লোকসভা ভোটের প্রস্তুতির দিকটিও তুলে ধরা হবে। বিভিন্ন ভোটগ্রহণকেন্দ্রের প্রস্তুতি থেকে শুরু করে ইভিএমকে নিয়ে প্রশিক্ষণপর্ব, এই সবই উঠে আসবে আলোচনায়। বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার পর বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার পাশাপাশি জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও ডিভিশন কমিশনারদের নিয়েও বৈঠক করার কথা কমিশনের ফুল বেঞ্চের। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিকে নিয়েও বৈঠক করার কথা কমিশনের ফুল বেঞ্চের।

 

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ