বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকে লোকের বাড়ি বাড়ি ঘুরে ছাতা সারাছিলেন ‘অনুপ্রবেশকারী’

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাতা সারাবেন বাবু… ভাদ্র মাসে বৃষ্টি পিছু না ছাড়ায় শহরের অলি গলিতে এইরকম ফেরিওয়ালার আওয়াজ মাঝেমধ্যেই শোনা যায়। লোকের বাড়ি বাড়ি ছাতা সারাই করে বেড়াচ্ছেন এক বাংলাদেশি পৌঢ়। এই ধরনের একটি অভিযোগ সামনে আসার পর হরিদেবপুর থানার(Haridebpur P.S.) পুলিশ ওই বাংলাদেশিকে মঙ্গলবার গ্রেফতার করে। জানা গেছে তার কাছ থেকে কোন বৈধ ভিসা বা নথি পাওয়া যায় নি। গত সাত মাস ধরে তিনি নাকি ভারতে চোরাপথে প্রবেশ করে এইভাবেই ঘুরে বেড়াচ্ছেন। মঙ্গলবার হরিদেবপুর – এর বড়বাগান থেকে কোন এক ব্যক্তি পুলিশের ১০০ নম্বরে ডায়ালে ফোন করে এলাকায় বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন।

সেইমতো হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ওই এলাকার জনৈক বাসিন্দা কার্তিক রায় লিখিতভাবে অভিযোগ জমা দেন পুলিশের কাছে। শুরু হয় এলাকায় তল্লাশি। সন্দেহভাজন হিসেবে ওই ফেরিওয়ালাকে অবশেষে খুঁজে পায় পুলিশ। জেরার মুখে জানা যায়, তার নাম মোঃ দাউদ দরিয়া(Md.Daud Daria)। বাংলাদেশের গোপালগঞ্জের(Gopalganj) বাসিন্দা সে। বয়স ৫৫ বছর। কিন্তু সে বাংলাদেশ থেকে এ দেশে এলেও কোন বৈধ নথি দেখাতে পারেননি। জেরার মুখে সে পুলিশকে জানায় গত সাত মাস আগে চোরা পথে এই দেশে ঢুকে পড়েছে। তারপর থেকে ঘুরে ঘুরে লোকের বাড়িতে ছাতা সারাই করে সে উপার্জন করছিল।

পুলিশ তার এই যুক্তি মানতে চায় নি। বিদেশি আইন অনুযায়ী ঠাকুরপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে পেশ করে ওই বাংলাদেশিকে পুলিশ। ওই বাংলাদেশি বিরুদ্ধে নির্দিষ্ট ফরেনার্স অ্যাক্ট -এ মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। প্রতিদিনই শহর শহরতলী এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে পুলিশের হাতে। কখনো কখনো আবার বিএসএফ জওয়ানরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে।

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার