ছাত্র সংসদের ভোট নিয়ে শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি আইনজীবী হাজির না থাকায় শুনানি হল না ছাত্র সংসদের ভোট নিয়ে। এই সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন অনুপস্থিত থাকায় পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী ৭ আগস্ট এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

জানা গিয়েছে, ছাত্র সংসদের ভোট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাগুলো শুক্রবার ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিন সেই শুনানিতে হাজির ছিলেন না সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই এদিন মামলার শুনানি সম্ভব হয়নি। এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহে। আগামী বৃহস্পতিবার ফের মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বহুদিন ধরে বাংলার কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলোতে হয়নি ছাত্র সংসদের ভোট। তাই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। গত ১৭ জুলাই নির্বাচন না-হওয়া নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। সেখানে রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তিটুকু প্রকাশ করতে পারে রাজ্য। এখানেই আদালত জানিয়েছিল, রাজ্য বিজ্ঞপ্তিটুকু প্রকাশ করুক। বাকিটা দেখে নেবে আদালত। ওই বিজ্ঞপ্তি আদৌ কবে প্রকাশ করতে পারে রাজ্য, তাই নিয়ে রাজ্যের ভাবনাও জানতে চেয়েছে আদালত। সেই সংক্রান্ত শুনানি ছিল শুক্রবার। আইনজীবীর অনুপস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি। ফলে আগামী সপ্তাহে ফের এই মামলাটি উঠবে আদালতে।

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…