‘মিটিং-মিছিলের অনুমতি চাইতে জনস্বার্থ মামলা করুন’, শুভেন্দুকে জোর ধাক্কা দিয়ে জানাল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে মিছিল মিটিং করতে অনুমতির জন্য জনস্বার্থ মামলা করুন। কলকাতা-সহ রাজ্যজুড়ে মিছিল মিটিং-র জন্য অনুমতি চেয়ে মামলা দায়ের হওয়ায় বিরক্তি প্রকাশ করে এমন কথাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন, এবার থেকে মিছিল মিটিং করতে চাইলে অনুমতির জন্য জনস্বার্থ মামলা করুন। ডিভিশন বেঞ্চে যাওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি বলেছেন, এই বিষয়ে অনুমতির মামলা একক বেঞ্চ শুনবে না।

জানা গিয়েছে, তারাতলা এলাকায় একটি জনসভা করার জন্য অনুমতি প্রয়োজন। জনসভা করার জন্য মামলা দায়েরের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্য়ায়। এই জনসভায় শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু সেই মামলা দায়ের করার অনুমতি দেয়নি হাইকোর্ট। এই প্রসঙ্গে বিচারপতি বলেছেন, রাজ্যে মিছিল মিটিং নিয়ে কোনও অনুমতির দরকার হলে এবার থেকে দায়ের হোক জনস্বার্থ মামলা।

উল্লেখ্য, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা বা মিছিল করার জন্য় অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা এর আগেও দায়ের হয়েছে। কয়েকবার মামলা করেছেন শুভেন্দু অধিকারী। একাধিক ক্ষেত্রে মিছিল করার অনুমতি মিলেছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কিছু মিছিলে বাধা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। চলতি বছরের মার্চ মাসে  হলদিয়ায় শুভেন্দু অধিকারীকে মিছিল করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার কলকাতায় একটি সভা হওয়ার কথা রয়েছে। সেখানে হাজির থাকার কথা রয়েছে শুভেন্দুর। সভাটি করার জন্য মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। অবশেষে তা খারিজ করেছে হাইকোর্ট।

জাল MBBS সার্টিফিকেট নিয়েই করছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট