চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উষ্ণতায় বরণ রঙের উৎসব! তাপমাত্রা ছোঁবে ৩৫ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি : সামনেই বসন্ত উৎসব। একইসঙ্গে চলছে রমজান মাস। এই আবহে চড়াও হল তাপমাত্রার পারদ।ফাগুনেই দাপট দেখাতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সন্ধ্যের পর গায়ে কাঁটা দিচ্ছে হালকা শীত। দোলের আগেই ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রার গন্ডি। আরও চড়বে পারদ পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

কলকাতার ঘরে শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার থেকেই বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার পারদ।কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ৩৫ ডিগ্রি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।

এদিকে শনিবার ৮ মার্চ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে গরম পড়তে শুরু করবে। আগামী ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে।দার্জিলিং এবং কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

অন্যদিকে  দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সোমবার ১০ মার্চের পর তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়তে পারে। দোল পার হতে না হতেই গরম আরও ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এর সঙ্গে থাকছে গরম হাওয়া। তবে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে বলে আশঙ্কা আবহবিদদের। তবে শনিবার থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতেও গরম অনুভূত হবে। কয়েকদিন ধরে দাপট দেখাবে তাপমাত্রার পারদ।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ