শিল্পের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র কত দিনে বদল, রাজ্য তুলে ধরবে জনসমক্ষে

শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র বদল ও মিউটেশন সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) বিনিযোগ টানার লক্ষ্যে বড় পদক্ষেপ করল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আবেদনের কতদিনের মধ্যে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র বদল(Changing the Character of Land required for Industrial Establishment) ও মিউটেশন সার্টিফিকেট(Mutation Certificate) দেওয়া হবে, তা এবার আগে থেকেই জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাংলায় শিল্প স্থাপনের ক্ষেত্রে ‘লাল ফিতের ফাঁস’ দূর করতেই নবান্নের এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বাংলায় তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যকে শিল্পক্ষেত্রে দেশের এক নম্বর করার লক্ষ্যে তাঁর সরকার কাজ করবে। সেই মতো ইতিপূর্বে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসতে চলেছে ২০২৫ সালের শুরুতে। তার আগে শিল্পক্ষেত্রের জন্য আরও বেশ কিছু পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপুর্ণ হল নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় জমির চরিত্র বদল ও মিউটেশনের কাজ শেষ করা। সেই সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে শিল্পোদ্যোগীদের হয়রানি ছাড়াই পরিষেবা নিশ্চিত করা।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমীক্ষায় চিহ্নিত ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্থ’ রাজ্যের ৩১টি সেতু

জমির চরিত্র বদল ও মিউটেশনের জন্য অনলাইনে আবেদনের সুবিধা অনেকদিন আগেই চালু করেছে রাজ্যের ভূমি ও ভূমিসংস্কার দফতর। সেই আবেদন মঞ্জুরের আগে ভূমি ও ভূমিসংস্কার দফতরের তরফে একবার সরেজমিনে যাচাই হয়। এই পরিদর্শন পর্বে সব কিছু নিয়মমাফিক পাওয়া গেলে তবেই জমির চরিত্র বদল ও মিউটেশনের ছাড়পত্র মেলে। ফলে যাচাইয়ের পর রিপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে জমির চরিত্র বদলের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে অনেকটা সময় লেগে যায়। এই সময় সীমাই জনসমক্ষে তুলে দেওয়া হলে কাজে যথেষ্ট গতি আসবে বলে মনে করছেন রাজ্যের পদস্থ কর্তারা। কোথায় এই তথ্য দেখতে পাবেন শিল্পোদ্যোগীরা? নবান্ন সূত্রে খবর, এর জন্য জন্য বিশেষ একটি অনলাইন ড্যাশবোর্ড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে এক ক্লিকেই আবেদনকারী দেখে নিতে পারবেন সমস্ত তথ্য। আবেদনের তারিখ, আবেদনের নম্বর, জমির চরিত্র বদল বা মিউটেশনের জন্য কত সময় লাগবে, কত ফি নেওয়া হয়েছে ইত্যাদি সব তথ্যই মিলবে সেখানে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে জমি ফেরত পেতে আশাবাদী জমিহারারা

প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা নিশ্চিত করতে আইনও এনেছে রাজ্য। সেখানে সাফ বলা আছে, কোন পরিষেবা কতদিনের মধ্যে দেওয়া বাধ্যতামুলক। সেই সঙ্গে কাজের সময়সীমার তথ্য তুলে ধরার সিদ্ধান্ত সরকারের সার্বিক স্বচ্ছতারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন শিল্প স্থাপনের সময় জমির চরিত্র পরিবর্তন করা এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আবেদনকারীকে নিজে অথবা প্রতিনিধি মারফৎ সেখানে যেতে হয়। বিস্তর কাগজপত্র জমা দিতে হয়। বিভিন্ন দফতরের No Objection Certificate বা NOC নিতে হয়। গোটা প্রক্রিয়াটাই বেশ জটিল ও সময়সাপেক্ষ। কিন্তু এবার থেকে আর এত কিছু করতে হবে না আবেদনকারীদের। সরকারি পোর্টালে অনলাইনে আবেদন করলেই হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদনকারী তাঁর নিজস্ব লগ‌-ইন আইডি থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত