আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদ্বোধনের অপেক্ষায় হাওড়া ময়দান মেট্রো, সেজে উঠেছে ভিয়েতনামি টেরাকোটায়

নিজস্ব প্রতিনিধি: প্রায় তৈরি হাওড়া ময়দান মেট্রো স্টেশন। মাটির প্রায় ১৭.৫ মিটার গভীরে অন্তত সাড়ে সাত হাজার বর্গমিটার এলাকা নিয়ে তৈরি এই স্টেশনকে সাজানো হয়েছে ভিয়েতনামি টেরাকোটা টাইলস দিয়ে। যেহেতু স্টেশনের নাম ময়দান শব্দটি রয়েছে তাই থিম হিসাবে খেলাধূলাকে বেছে নেওয়া হয়েছে। বেশিরভাগ কাজই শেষ হয়েছে ইতিমধ্যেই। বাকি শুধু ফিনিশিং টাচ। শুধু যাত্রী নিয়ে এই স্টেশন থেকে মেট্রোর রেক ছোটার অপেক্ষায় প্রহর গুনছে হাওড়াবাসী।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিম দিকের টার্মিনাল স্টেশন হাওড়া ময়দান। এই স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। তবে হাওড়া ময়দানের মতো ঘিঞ্জি এলাকায় স্টেশন নির্মাণের কাজ রীতিমতো চ্যালেঞ্জ ছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইঞ্জিনিয়ারদের কাছে। একদিকে বাজার, অন্যদিকে সরু রাস্তার মোড়ে সারাক্ষণ যানবাহনের আনাগোনায় স্বাভাবিকভাবেই বার বার বেগ পেতে হয়েছে। সময় লাগলেও শেষ পর্যন্ত কোনওরকম অঘটন ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে স্টেশন নির্মাণের কাজ।

কেএমআরসিএল জানায়, হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের জন্য দু’টি প্রবেশ ও প্রস্থানের গেট করা হয়েছে। এছাড়াও আপৎকালীন পরিস্থিতির জন্য দু’টি ফায়ার এগজিটও রাখা হয়েছে। প্ল্যাটফর্মে বসানো হয়েছে স্ক্রিন ডোরও। ইতিমধ্যেই আলোর কাজও শেষ হয়েছে। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশনের থিম হিসেবে তার নাম অথবা পারিপার্শ্বিক পরিবেশকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। ঠিক সেভাবেই হাওড়া ময়দান স্টেশনের বাইরের মোড়ের মাঝে ছোট আকারের মাঠ তৈরি করা হয়েছে। যেখানে ফুটবলাদের প্রতিকৃতিও তৈরি করা হয়েছে। স্টেশনটি কবে উদ্বোধন হবে, তা স্পষ্ট করে কিছু না জানানো হলেও খুব শীঘ্রই হাওড়ার মানুষ এই স্টেশন ব্যবহার করে গঙ্গার নীচ দিয়ে শহর কলাকাতায় প্রবেশ করতে পারবে বলেই মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ