যৌন হেনস্থার অভিযোগে অপসারিত IIM কলকাতার  ডিরেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে (IIM)।  এই অভিযোগের ভিত্তিতে IIM-র ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে। ইতিমধ্যেই সহদেবকে অপসারণ করে তাঁর জায়গায় বসান হয়েছে  সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর পদ থেকে সহদেবকে অপসারণ করার পাশাপাশি তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব। জানা গিয়েছে, ডিরেক্টর পদে থাকাকালীন সময় সহদেবের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপরেই নিয়ম অনুসারে সেই অভিযোগ নিয়ে  শুরু হয় তদন্ত। সহদেবের বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইআইএম-এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে,’প্রতিষ্ঠানের মধ্যে মহিলা কর্মীদের যৌন হেনস্থার আইন ২০১৩ সালে আইনের অধীনে সহদেবের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। প্রাথমিকভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত প্রয়োজন এবং তা বোর্ড অফ গভর্নরসকে জানানো হয়েছিল।‘ ইতিমধ্যেই এই তদন্তের জন্য ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে। এই নিয়ে তিন বছরের মধ্যে তৃতীয় আইআইএম ডিরেক্টর যিনি মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে গেলেন। ইতিমধ্যেই সহদেবকে নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ডিরেক্টর পদ থেকে অপসারণ করার পর সহদেবের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?