উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের

শিয়ালদা মেট্রো স্টেশনে থাকছে ২৭ টি টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মের দু’দিকেই থাকবে যাত্রী ওঠা- নামার ব্যবস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হল ইস্ট- ওয়েস্ট মেট্রো রুটের (EAST WEST METRO ROUTE) শিয়ালদা মেট্রো স্টেশনের। সোমবার বিকেলে শিয়ালদা মেট্রো স্টেশনের (SEALDAH METRO STATION) উদ্বোধন হল হাওড়া ময়দান থেকে। উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। উল্লেখ্য, এর  আগে এই মেট্রো স্টেশন উদ্বোধন করবেন বলে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শোনা গিয়েছিল মেট্রো স্টেশন উদ্বোধন করতে পারেন অশ্বিনী বৈষ্ণব। অবশেষে তা উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। উদ্বোধন করলেন ভার্চুয়ালি। 

উদ্বোধন করার আগে শিয়ালদা মেট্রো স্টেশনে এসে শেষ মুহূর্তের কাজ সোমবার দুপুরেই দেখে গিয়েছিলেন স্মৃতি ইরানি। তারপর হাওড়া গিয়ে এই মেট্রো স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী। উল্লেখ্য, হাওড়া থেকেই শুরু হচ্ছে ইস্ট- ওয়েস্ট মেট্রো রুট। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে রেক আসবে ভায়া ফুলবাগান হয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া ২০ টাকা। একই ভাড়া শিয়ালদা থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টারের। ১০ টাকা ভাড়া গুণতে হবে বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান পর্যন্ত যেতে।

 শিয়ালদা স্টেশন থেকে প্রতি ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ইস্ট- ওয়েস্ট মেট্রো। এই রুট বিস্তৃত ১৬.৬ কিলোমিটার। মেট্রো স্টেশন ১২ টি। উল্লেখ্য, অষ্টম মেট্রো স্টেশন হিসেবে উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের।

এদিন উদ্বোধন করতে এসে মন্ত্রী বলেন, মেট্রোর পরিকাঠামোর আরও উন্নয়ন করা হবে। নয়া রুটে যাতায়াত করবেন প্রায় ৩৫ হাজার যাত্রী। তাঁদের শুভেচ্ছা জানান স্মৃতি ইরানি। তবে এই মেট্রো স্টেশন উদ্বোধন করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় দেখা দিয়েছিল বিতর্ক। বিতর্ক এড়াতে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী, মেয়র, সাংসদ, বিধায়ককে। তবে আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল না মুখ্যমন্ত্রী ও মেয়রের নাম। যা নিন্দনীয় বলে দাবি করে সবুজ শিবির। তবে নাম ছিল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালের। অন্যদিকে, গেরুয়া শিবিরের দাবি, রেলের প্রটোকল মেনেই এই আমন্ত্রণপত্র। এই ধরণের আমন্ত্রণপত্রে নাম থাকে যিনি উদ্বোধন করছেন ও স্থানীয় সাংসদ, বিধায়কের। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী, মেয়র, সাংসদ, বিধায়ক কেউই উপস্থিত হননি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে। বিধায়ক অরূপ রায় বলেন, দায়সারা ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের নেতাদের। মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর নাম কার্ডে না দিয়ে তাঁকে আমন্ত্রণ জানানো অপমান। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রেল নিয়ে আলাদা অনুভূতি আছে মুখ্যমন্ত্রীর। তিনি দীর্ঘ বছর এই দফতর সামলেছেন। তাঁকে এভাবে নাম না দিয়ে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি। জোড়াফুল শিবিরের আরও অভিযোগ, উদ্বোধনের কিছুক্ষণ আগে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী গিয়েছেন উত্তরবঙ্গে। তিনি উপস্থিত থাকবেন জিটিএ বোর্ড গঠন অনুষ্ঠানে। উল্লেখ্য, এই মেট্রো স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ২০০৯ সালে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও প্রণব মুখার্জি।

শিয়ালদা স্টেশনের ধাঁচ হয়েছে আইল্যান্ডের মতো। বৃহস্পতিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। রেল সূত্রে বলা হয়েছে, শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আসতে সময় লাগবে ২০ মিনিট। শিয়ালদা মেট্রো স্টেশনে থাকছে ২৭ টি টিকিট কাউন্টার। প্ল্যাটফর্মের দু’দিকেই থাকবে যাত্রী ওঠা- নামার ব্যবস্থা।

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের