ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালাবে রেল

শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে শনিবার ও রবিবার অতিরিক্ত ট্রেন চলবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কয়েকদিনের মধ্যে বিশ্বজুড়ে পালিত হবে খুশির ঈদ। ভারতে ঈদ পালিত হতে পারে আগামী শনিবার। আর ঈদ উপলক্ষে ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে শনিবার ও রবিবার অতিরিক্ত ট্রেন চলবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, ঈদের দিন অনেকেই বাড়ি ফেরেন, কেউ যান ঘুরতে। তাই ট্রেনে অস্বাভাবিক ভিড় হতে পারে। আর সেই কারণে সমস্ত যাত্রীর স্বার্থে শনিবার ও রবিবার ইদ স্পেশাল মেমু ট্রেন চালানো হবে। শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে এই স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিয়ালদা-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হবে বলে জানানো হয়েছে।

রেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শিয়ালদা -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন শনিবার সকাল কৃষ্ণপুর থেকে ট্রেনটি ১০ টা ১০ মিনিটে ছাড়বে।  ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে। দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে পূর্ব রেল জানিয়েছে। 

বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, বানিয়ে নিন ক্রিসপি হানি বাটার চিকেন

কুণাল ঘোষের উপর হামলার পিছনে জড়িত কল্যাণ! বিস্ফোরক দাবি দিলীপের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

ব্র্যান্ডেড হানিতে-ও চিনির সিরাপ? মাত্র ৩ উপাদান দিয়েই বাড়িতে বানান খাঁটি মধু

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর