ইডির অভিযান নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ প্রতীক জৈনের IPAC

Share:

নিজস্ব প্রতিনিধি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান দ্রুত বন্ধের আর্জি জানিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়েরের অনুমতিও দিয়েছিলেন। সম্ভবত আগামিকাল শুক্রবার (৯ জানুয়ারি) ওই মামলার শুনানি হতে পারে। অর্থা‍ৎ এবার আইনিযুদ্ধে নেমে পড়ল আইপ্যাক ও মোদি সরকারের অধীনস্ত সংস্থা ইডি।

এদিন সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের মধ্য কলকাতার বাড়ি এবং সল্টলেক সেক্টর ফাইভের দফতরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সেই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি লাউডন স্ট্রিটে দলের আইটি সেলের প্রধান প্রতীকের বাড়িতে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তিনি ঢুকে যান। কয়েক মিনিট পরে একটি সবুজ রঙের ফাইল হাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে বেরোনোর পরে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল! আমি সেগুলো নিয়ে এসেছি।”

এর পরে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ভোটের রণনীতি ও প্রার্থী তালিকা হাতাতেই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ওই অভিযান চালানো হয়েছে। যদিও ইডির তরফে দাবি করা হয়েছে, ‘পুরনো এক মামলাতেই আইপ্যাকের দফতরে ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চলছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।’ কিন্তু যেভাবে বিজেপি নেতারা ইডির হয়ে আসরে নেমেছেন তাতে মমতার তোলা অভিযোগের সত্যতা প্রমাণ হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ