Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধনখড়ের বিরুদ্ধে বিধানসভাতেও বিশেষ পদক্ষেপ তৃণমূলের

রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর থেকেই কখনও শাসকদল, কখনও প্রশাসন আবার কখনও বিধানসভার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর থেকেই কখনও শাসকদল, কখনও প্রশাসন আবার কখনও বিধানসভার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যার ভিত্তিতেই তৃণমূলের সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, সংসদে আসন্ন বাজেট অধিবেশেনে তৃণমূল শিবির পশ্চিমবঙ্গের রাজ্যপাল জদগীপ ধনখড়ের অপসারণ চেয়ে একটি স্বতন্ত্র প্রস্তাব পেশ করতে চলেছে। দলের তরফ থেকে সাংসদ সুখেন্দু শেখর রায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংসদে প্রস্তাব আনবেন তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে ধনখড়ের বিরুদ্ধে শুধুই লোকসভা নয়, বিধানসভাতেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের শাসকদল।

জানা গিয়েছে, বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারেন তৃণমূলের বিধায়করা। রাজ্যপালের সঙ্গে সম্প্রতি রাজ্যের সম্পর্ক অনেকটাই তিক্ত হয়েছে। যার মাত্রা ছাড়িয়ে গিয়েছে ২৫ জানুয়ারি বিধানসভার কাণ্ডের পর। আম্বেডকরের মূর্তিতে মালা দেওয়ার পর বেনজির ভাবে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য ও মুখ্যমন্ত্রী এমনকি স্পিকারের বিরুদ্ধে আক্রমণ শানান রাজ্যপাল জগদীপ ধনখড়। যাতে ক্ষুদ্ধ রাজ্যের শাসকদল। তাই আসন্ন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যপালের আচরণে ক্ষুদ্ধ হয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন বিশেষ ক্ষমতা প্রয়োগ করবেন তিনি। এবার থেকে রাজ্যপাল বিধানসভায় আসলে প্রকৃত কারণ জানিয়ে তবেই আসবেন। এরপর বিধানসভার অন্দরেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব এনে পাল্টা চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসকদল, দাবি রাজনৈতিক মহলের।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের