পুজোয় শ্রীভূমিতে ফের যানজটের আশঙ্কা

সিঁদুরে মেঘ দেখছেন আমজনতার একাংশ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের একাংশ। তাঁদের আশঙ্কা এবারেও হয়তো গতবারের মতোই ছবি ফিরতে পারে ই এম বাইপাসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন। তারপরেই বেজে উঠবে ঢাক। ছেলেমেয়ে নিয়ে ৪ দিনের জন্য মা চলে আসবেন বাপের বাড়ি। আর তাঁর আগমনে উৎসবে মেতে উঠবে মর্ত্যবাসী। একই সঙ্গে কলকাতায় ই এম বাইপাসে(E M Bye Pass) ফিরতে পারে শ্রীভূমির যানজট। ২০২১ সালের পুজোয় উল্টোডাঙ্গা থেকে বাগুইহাটি পর্যন্ত ই এম বাইপাসের যানজট যন্ত্রণা সাম্প্রতিককালে প্রায় সকলেরই কাছে স্মরণীয় হয়ে আছে। সেই যানজটের নেপথ্যে ছিল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসুর(Sujit Bose) পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sree Bhumi Sporting Club) পুজো। ২০২১ সালে তাঁদের চমক ছিল দুবাইয়ের ‘বুর্জ খালিফা’। সেই মণ্ডপ দেখতে কার্যত তৃতীয়ার সন্ধ্যা থেকেই মানুষের ভিড় আছড়ে পড়েছিল এই পুজোমণ্ডপের প্রাঙ্গণে। আর সেই হুজুগে মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে গিয়েছে ই এম বাইপাস। চলতি বছরেও সেন যানজটের যন্ত্রণা ফিরতে পারে বলে অনেকেই মনে করছেন। যদিও পুলিশের তরফে এবার আগে থেকেই পদক্ষেপ নেওয়া হচ্ছে যানজট সামলানোর জন্য।

গতবছর ভিড়ের চাপে ই এম বাইপাস স্তব্ধ হয়ে যাওয়ার পিছনে আরও একটা বড় কারণ ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের অনভিজ্ঞতা। কার্যত সেই কারণেই পুজোর সময়ে ই এম বাইপাসে যান শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের(Kolkata Police) হাতে। পাশাপাশি সপ্তমীর রাত থেকেই এই পুজোমণ্ডপে আলোর কারসাজি বন্ধ করে দেওয়া হয়েছিল। অষ্টমি থেকে বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশও। চলতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ, মানে ৫০ বছরের উদযাপন। এবার জুহিত বসুর এই পুজোয় তুএল ধরা হচ্ছে রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটারের ব‍্যাসিলিকা গির্জা। ইতিমধ্যেই সেই মণ্ডপ নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্লাবের সদস্য থেকে কর্তাদের দাবি, তাঁদের এই থিম ও মণ্ডপ এবছরও পুজোপ্রেমিকদের চমক দেবে। বিশ্বের দ্বিতীয় বৃহওম এই গির্জা নির্মাণ করে এবারও হয়তো দর্শকের নিরিখে আবার শ্রেষ্ঠত্বের সম্মান লাভ করবে তাঁদের ক্লাব। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতার একাংশ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের একাংশ। তাঁদের আশঙ্কা এবারেও হয়তো গতবারের মতোই ছবি ফিরতে পারে ই এম বাইপাস এলাকায়।

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে পুজোর(Durga Puja) সময় যাতে ই এম বাইপাস স্তব্ধ হয়ে না পড়ে তার জন্য মহালয়ার সময় থেকেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। ওইদিন থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ই এম বাইপাসের যান শাসনের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে কলকাতা পুলিশের হাতে। সেই সঙ্গে ছোট গাড়ি যাতে বাইপাসে ভিড় করতে না পারে তার ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন এলাকা দিয়ে ছোট গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।  

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক