বাংলাকে অপমান করবেন না, ধনখড়কে জয়প্রকাশ

রাজ্যপাল যে ভাষা বোঝেন সেই ভাষাতেই তাঁকে এদিন যোগ্য জবাব দিয়েছেন জয়প্রকাশ, এমনটাই অভিমত রাজ্যের শিক্ষাবিদদের একাংশের। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে যে রোগের যে ওষুধ। বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) বিরুদ্ধে সেই ওষুধই শুক্রবার প্রয়োগ করলেন বিজেপি ছুট নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল সায়েন্স সিটি অডিটোরিয়ামে। সেখানেই এদিন তিনি সরন হন রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে। সরব হন তাঁকে কীভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির(Universities) উপাচার্যরা(Vice Chancellors) এড়িয়ে চলেছেন সেই বিষয়ে। রাজ্যপালের সেই বক্তব্যের জেরেই এদিন তাঁকে পাল্টা বিঁধেছেন জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumdar)।

ঠিক কী বলেছেন রাজ্যপাল? এদিন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজ বক্তব্য রাখার সময়ে রাজ্যপাল বলেন, ‘রাজ্যে শিক্ষার হাল দেখে রাতে আমার ঘুম আসছে না। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয় না। উপাচার্যরা আমাকে এড়িয়ে চলেন। চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমি খুবই ব্যাথিত। উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি। তাঁরাই যা ব্যবস্থা নেওয়ার নেবেন।’ রাজ্যপালের সেই বক্তব্যের যোগ্য জবাব এদিন দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। বলেছেন, ‘আপনি অনেক কথা বলছেন। আর বাংলাকে অপমান করবেন না। বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার কোনও অধিকার কেউ আপনাকে দেননি। শিক্ষাবিদদের অপমান করতে পারেন না আপনি।’

উল্লেখ্য, রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে একাধিক বিষয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন রাজ্যপাল। এর আগেও শিক্ষাব্যবস্থা নিয়ে একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যপাল। টুইট করে কিংবা চিঠির মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকে পাঠিয়েছেনও তিনি। তবে কেউই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেননি। গত বছর তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বাকযুদ্ধেও জড়িয়ে পড়েছিলেন রাজ্যপাল। তারই মাঝে এবার একেবারে সরাসরি রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে জনসমক্ষেই উষ্মাপ্রকাশ করলেন তিনি। তার ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে আরও প্রকট হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে জয়প্রকাশও তাঁকে এদিন যোগ্য জবাব দিয়েছেন বলেই মনে করছেন রাজ্যের শিক্ষামহলের অনেকেই। রাজ্যের রাজ্যপাল হয়ে যেভাবে যত্রতত্র তিনি ধারাবাহিক ভাবে বাংলার নিন্দা কড়ে বেড়াচ্ছেন তা কখনই রাজ্যবাসী মেনে নেবে না। তাই রাজ্যপাল যে ভাষা বোঝেন সেই ভাষাতেই তাঁকে এদিন যোগ্য জবাব দিয়েছেন জয়প্রকাশ, এমনটাই অভিমত রাজ্যের শিক্ষাবিদদের একাংশের। 

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর