বাংলায় আরও বিনিয়োগের ইচ্ছা প্রকাশ জিন্দালের, স্ত্রীকে নিয়ে কলকাতার পুজো দেখে আপ্লুত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সপরিবারে সামিল হয়েছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। দুর্গাপুজোতেই দিলেন বড় সুখবর। জেএসডব্লু গ্রুপ আবারও বাংলায় করতে চলেছে বড় বিনিয়োগ। জেএসডব্লু গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল বৃহস্পতিবার কলকাতা থেকে নিজেই এই সুখবর দিয়েছেন। শুধু তাই নয় এই উৎসব নিয়ে বলেছেন, ‘কলকাতার দুর্গোৎসব মুম্বইয়ের গণেশপুজোকেও হার মানাবে।’

বৃহস্পতিবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রসঙ্গ টেনে লগ্নির আশ্বাস দিয়ে সজ্জন জিন্দল বলেছেন, “আমরা ইতিমধ্যেই বাংলায় একাধিক বিনিয়োগ করেছি। বাংলার জন্য আরও বেশ কিছু বিনিয়োগ পরিকল্পনা রয়েছে।” এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন সজ্জন জিন্দল। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যে শিল্পবান্ধব অনুকূল পরিবেশ তৈরির জন্য। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, ” বাংলা আজ শিল্প মানচিত্রে অনন্য জায়গায় পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। মুখ্যমন্ত্রী বাংলার জন্য অনেক কাজ করছেন। তাই আমরাও এ-রাজ্যে বিনিয়োগ বাড়াচ্ছি।” ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন। যার মাধ্যমে সূচনা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজেরও। এমনকি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে জানিয়েছেন দুর্গাপুর বিমানবন্দরের আধুনিকীকরণেও বড় বিনিয়োগ করার কথা। এবার বাংলায় আরও লগ্নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, ইস্পাতশিল্পে অন্যতম সেরা প্রতিষ্ঠান জেএসডত্ত্ব গ্রুপের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল দশমীতে নিউ আলিপুরের সুরুচি সংঘের ঠাকুর দেখেতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সঙ্গীতা। তাঁরা ঘুরে দেখেন মণ্ডপ। তাঁরা মণ্ডপ এবং থিম দেখে ভূয়সী প্রশংসা করে বলেন যেভাবে স্বাধীনতা সংগ্রামের-বিপ্লবীদের ইতিহাস তুলে ধরা হয়েছে তা বাংলা ছাড়া আর কোথাও সম্ভব নয়। মন্ত্রী অরূপ বিশ্বাস সজ্জন জিন্দাল ও তাঁর স্ত্রীকে মণ্ডপ ঘুরিয়ে দেখান। তারপরেই সাংবাদিকদের তিনি বলেন, “এখানে দুর্গাপুজোয় প্রথম এলাম। দারুণ অভিজ্ঞতা হল। সঙ্গীতা তো এখানকার, অনেক দেখেছে। প্যান্ডেল-প্রতিমা সবটাই আলাদা। যেহেতু মুম্বইয়ে থাকি, তাই মুম্বইয়ে গণপতি উৎসব দেখি। কিন্তু বাংলার দুর্গাপুজো অন্য মাত্রার। শিল্পীরাও অন্য স্তরের। এখানে শিল্পীরা যেমন ভাবনায় ফুটিয়ে তোলেন, তা অন্য কোথাও দেখা যায় না। ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় স্থান করে নেওয়াটা উচিত ছিলই। হয়েছেও তাই।”

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস