দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্নীতি করে পাওয়া চাকরি হারাতে হবে, স্পষ্ট বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন, তাদের সেই চাকরি হারাতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এ কথা জানান। তাঁর কথায়, ‘দুর্নীতি প্রমাণ হলে চাকরি যাবেই। যাদের নিয়োগ এখন প্রশ্নের মুখে, তারা যেন কোনওভাবেই নিশ্চিন্তে না থাকেন।’

উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হয়েছেন শিক্ষা দফতরের একাধিক কর্তা। সেই আবহে এই প্রথম কোনও সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় দেশের ইতিহাসে এর আগে কোনও কর্মরত বিচারপতি সংবাদমাধ‌্যমে সাক্ষাৎকার দেননি। এদিন তিনি আরও বলেন, ‘স্কুলে নিয়োগে মুড়ি-মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি-মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে। কারণ, একজন করনিকের সেই দায় নেই, কিন্তু একজন শিক্ষকের ছাত্রদের মূল‌্যবোধ গড়ে তোলার দায় আছে। সেই শিক্ষকই যদি এভাবে নিযুক্ত হন, তো সমাজকে কী দেবেন তাঁরা!’

আগামী দিনে কি তিনি রাজনীতিতে যোগ দেবেন? এদিন সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে বিষয়ে জানান, ‘যোগ দিলেও তা দলীয় রাজনীতি নাও হতে পারে। আমার অ‌্যাজেন্ডা দুর্নীতি। তা নিয়ে টুল পেতে দাঁড়িয়ে নিজের বক্তব‌্য তো তুলে ধরতেই পারি।’

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ