মদন মিত্রের সাহায্যে ভুবনের কাঁচা বাদামের দোকান এবার দক্ষিণেশ্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় পুরভোটের প্রচারেই বিধায়ক মদন মিত্রের পাশে দেখা গিয়েছিল ভাইরাল কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরকে। কিন্তু তাঁর অভিযোগ ছিল, তাঁর কাঁচা বাদাম গানটি ভাইরাল হতেই রাতারাতি বিখ্যাত হয়েছিলেন তিনি। কিন্তু এর ঠেলায় তাঁর বাদাম বিক্রিই বন্ধ হয়ে গিয়েছে। অথচ, তাঁর গানটি সামনে রেখে ইউটিউবাররা লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন। এদিকে তাঁর রোজগার তলানিতে। ভুবন বাদ্য়করের এই আক্ষেপ মদন মিত্রের কানেও পৌঁছেছিল। এবার তিনিই এগিয়ে এলেন ত্রাতার ভূমিকায়। করে দিলেন স্থায়ী রোজগারের ব্যবস্থা।

জানা গিয়েছে নতুন বছরে দক্ষিণেশ্বর (Dakhineshwar) মন্দিরের সামনে একটি দোকানের ব্যবস্থা করে দেবেন মদন মিত্র। যার জন্য কোনও ভাড়া দিতে হবে না ভুবনকে। ফলে নতুন বছরে সেই দোকানে বসেই কাঁচা বাদাম বিক্রি করবেন ভুবন বাদ্যকর। চা বিক্রেতা বিজয় শীলের সঙ্গে একটি গান রেকর্ড করেছেন ভুবন বাদ্যকর। বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ করা হল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুবন বাদ্যকরও। এই অনুষ্ঠানেই ভুবন জানালেন, মদন মিত্রকে তাঁর দুরবস্থার কথা জানিয়েছিলেন। তাঁর গানে মুগ্ধ মদন মিত্র, এক কথাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রসঙ্গত, এর আগে মদন মিত্র ভুবনকে এককালীন ২০ হাজার টাকা দিয়েও সাহায্য করেছিলেন। এবার স্থায়ী রোজগারের ব্যবস্থা করলেন।

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা