নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের চতুর্থ বৃহত্তম গয়নার ব্র্যান্ড মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নাম ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এটি একটি দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, যার মূল লক্ষ্য দায়িত্বশীল জুয়েলারি ব্যবসাকে আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের কাছে স্বচ্ছতা, আস্থা ও দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়া। বর্তমানে গয়না কেনার ক্ষেত্রে ক্রেতারা শুধু নকশা বা মান নয়, বরং স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক ব্যবসায়িক প্রক্রিয়াকেও সমান গুরুত্ব দিচ্ছেন বলেই মনে করছে এই সংস্থা।

সংস্থার এই উদ্যোগের আওতায় নৈতিক উপায়ে কাঁচামাল সংগ্রহ, নির্ভরযোগ্য মান, স্বচ্ছ মূল্য নির্ধারণ, দায়িত্বশীল উৎপাদন এবং গ্রাহক-কেন্দ্রিক পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ‘মালাবার প্রমিসেস’ এর মাধ্যমে গ্রাহকদের জন্য একাধিক সুবিধাও দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০০ শতাংশ BIS হলমার্কযুক্ত গয়না, প্রতিটি প্রাকৃতিক হিরের জন্য ২৮টি মান পরীক্ষা, কোনও গোপন চার্জ ছাড়া স্বচ্ছ মূল্য, নিশ্চিত বাইব্যাক সুবিধা, আজীবন রক্ষণাবেক্ষণ, বিনামূল্যে বীমা, সেরা এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং দায়িত্বশীল সোর্সিং।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র অধিনায়ক, যিনি ভারতকে তিনটি ICC হোয়াইট-বল টুর্নামেন্টে শিরোপা জিতিয়েছেন। সততা, ধারাবাহিকতা এবং নম্রতার জন্য পরিচিত ধোনির এই ব্যক্তিত্ব মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দীর্ঘদিনের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করেছেন সংস্থার পরিচালকরা। ধোনিকে নিয়ে তৈরি বিজ্ঞাপন টেলিভিশন, প্রিন্ট, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, রেডিও, সিনেমা, আউটডোর বিজ্ঞাপন, রিটেল স্টোর এবং সংস্থার নিজস্ব প্ল্যাটফর্মে চালানো হবে। এর পাশাপাশি বিশ্বজুড়ে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ৪৫০টিরও বেশি শোরুমের মাধ্যমে এই প্রচারাভিযান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে ।

মালাবার গ্রুপের চেয়ারম্যান এম.পি. আহাম্মদ জানিয়েছেন, বর্তমানে গ্রাহকরা শুধু ভাল পণ্যই চান না, তাঁরা স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং আত্মবিশ্বাসও খোঁজেন। গত ৩৩ বছর ধরে এই নীতিতেই মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এগিয়ে চলেছে। ধোনির শৃঙ্খলা এবং ধারাবাহিকতা সংস্থার মূল্যবোধের সঙ্গে মিলে যায় বলেই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে,মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছেন, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতিই তাঁকে এই অংশীদারিত্বে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ সচেতনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে গয়না কেনার সিদ্ধান্ত নিতে উৎসাহিত হবেন। এই সংস্থার দাবি, এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে শুধু উৎকৃষ্ট কারিগরিই নয়, বরং স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং বিশ্বাসের ভিত্তিতে গয়না কেনার সংস্কৃতিকেও আরও শক্তিশালী করা হবে।

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের