কালীপুজোতে সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোতে শব্দবাজি এবং সাউন্ড বক্সের দাপট রুখতে পথে নামল কলকাতা পুলিশ। জারি হল নির্দেশিকা। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে শুরু করে রবিবার পর্যন্ত কোন কোন সময় প্যান্ডেলের মধ্যে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। শুধু তাই নয় বাজি মাত্রা কত থাকতে পারে, সেই নিয়েও এবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কলকাতা পুলিশ।

বিজ্ঞপ্তি অনুসারে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল ,  বাজার এলাকায় ৬৫ ডেসিবেল, বসত এলাকায় ৫৫ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির মাত্রা নির্ধারিত করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি হাসপাতাল সংলগ্ন এলাকাগুলিতে বরাবরের মত এবারও ‘সায়লেন্স জোন’অর্থাৎ  ৫০ ডেসিবেল না যাতে না ছড়ায় সেদিকে নজর রাখতে বলেছে পুলিশ।

অন্যদিকে, কালীপুজোর দিন মাইক বা সাউন্ড বক্স বাজান যাবে  সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। পুজো প্যান্ডেলের বাইরে বসানো যাবে না কোন সাউন্ড বক্স। এই নিয়ম আগামী রবিবার অর্থাৎ ৩ রা নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। একথায় বলা যায়, শব্দ দূষণ  রুখতে চলতি বছর একাধিক পদক্ষেপ নিল পুলিশ।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে