কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পৃথক সেল পুরনিগমে

শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমশ বেড়ে চড়া ঠেকাতেই কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে সেল গঠন করতে চলেছে তা রাজ্য সরকারের পরিবেশ দফতরের সঙ্গে সমন্বয় সাধন করেই কাজ করবে। নিত্যদিন বায়ুদূষণের রিপোর্ট তৈরি করে পাঠাবে পরিবেশ দফতরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার ব্যাপ্তি ক্রমশ বাড়ছে। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে পুরনিগম সীমাবদ্ধ হলেও উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় জনসংখ্যা ক্রমশ বাড়ছে। বাসিন্দার সংখ্যাও ক্রমশ বাড়ছে খাস কলকাতার বুকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। আর এই যানবাহণের সংখ্যাবৃদ্ধিই কলকাতার বুকে বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেকটাই। সেই বায়ুদূষণ কীভাবে নিয়ন্ত্রণে আনা যাবে তা নিয়ে ২০১৯ সালে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। খড়গপুর আইআইটি, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সেই কমিটিতে ঠাঁই পেয়েছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও। কিন্তু দুই বছরের মধ্যে সেই কমিটি কোনও রিপোর্ট জমা দেয়নি। এবার কলকাতা পুরনিগম এই সমস্যা সমাধানের জন্য পৃথক একটি সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমশ বেড়ে চড়া ঠেকাতেই কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে সেল গঠন করতে চলেছে তা রাজ্য সরকারের পরিবেশ দফতরের সঙ্গে সমন্বয় সাধন করেই কাজ করবে। নিত্যদিন বায়ুদূষণের রিপোর্ট তৈরি করে পাঠাবে পরিবেশ দফতরে। এমনকী ‘ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম’ বা এনসিএপি কর্মসূচি ঠিকমতো হচ্ছে কি না, তাও দেখবে। এই পৃথক সেলের জন্য চুক্তির ভিত্তিতে ৭টি পদে লোক নিয়োগও করবে পুরনিগম কর্তৃপক্ষ। এই ৭টি পদের মধ্যে ২টি পদ থাকছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটদের জন্য, ১টি করে পদ থাকছে টেকনিক্যাল প্রজেক্ট অ্যাসোসিয়েট, অ্যাডমিনিস্ট্রেটর প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং আইটি প্রজেক্ট অ্যাসোসিয়েটদের জন্য। পাশাপাশি নেওয়া হবে দু’জন ডেটা এন্ট্রি অপারেটরকেও। নিয়োগের বিষয়টি দেখবে পুরনিগম ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিদের নিয়ে।

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের