এবার বেআইনি নির্মাণ নিয়ে কড়া আইন আনছে কলকাতা পুরনিগম

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচকাণ্ডের পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া আইন করার পথে কলকাতা পুরনিগম। এতদিন ধরে শুধু নোটিশ দিয়েই ক্ষান্ত থাকতেন পুর ইঞ্জিনিয়াররা। তবে এবারে নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যেই বাড়ি ভাঙার সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে।

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, একজন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার প্রতিটি এলাকায় ঘুরে বেআইনি নির্মাণের ওপরে নজরদারি চালাবেন। বেআইনি নির্মাণ চিহ্নিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার তাঁর উর্ধতন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে গোটা বিষয়টি জানাবেন। পুরনিগমের তরফে স্টপ ওয়ার্কের নোটিশ দেওয়ার পরও যদি কাজ চলে, তাহলে নির্মাণকারীদের বিরুদ্ধে একটি থানায় এফআইআর দায়ের করা হবে। এরপর বাড়িটিকে ভাঙার ক্ষেত্রে যাতে কোনও গড়িমসি না দেখা যায়, সেজন্য এলাকার ইঞ্জিনিয়ার গোটা বিষয়টি কমিশনার ও বিল্ডিং বিভাগের ডিজির নজরে আনবেন। পাশাপাশি জয়েন্ট কমিশনারের কাছেও অভিযোগ জানাবেন।

জানা গিয়েছে, বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত থাকবেন, সেই সব নির্মাণকারী দোষী সাব্যস্ত হলে তাদের সাত বছর বা তার থেকে বেশি সময় কারাদণ্ড দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। নির্মাণকারীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা যায় কিনা, সেই বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে একটি রিপোর্ট জমা দিতেই বলা হয়েছে পুরসভার তরফে। উল্লেখ্য, গত রবিবার গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। বহুতল ভেঙে ১১ জনের মৃত্যু হয়। এরপরই গোটা বিষয়টি নিয়ে নড়চড়ে বসে পুর প্রশাসন।

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?