দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়, হতে পারে বৃষ্টিও

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কী মিলতে চলেছে স্বস্তির বৃষ্টি(Rain)। সাতসকালে আকাশ ভরা মেঘের দেখা মেলায় প্রশ্ন ঘুরতে শুরু করেছে কলকাতা(Kolkata) সহ শহরতলির বুকে। আলিপুর আবহাওয়া(Weather) দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও শনি সকালেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলার(Bengal) ওপর এখন দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে, অন্যটি নিম্ন গাঙ্গেয় অববাহিকায়। আর এই দুই অক্ষরেখার টানে সাগর থেকে বাংলার পরিমণ্ডলে হু হু করে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। আর সেই বায়ুর আগমনেই বাংলার ভাগ্যাকাশে খুলে গিয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আশঙ্কাও থাকছে। আর তা হল মরশুমের প্রথম কালবৈশাখী(Kalbaishakhi) ঝড়ের। কার্যত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জেরে বাড়তি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

গত তিনদিন ধরেই কলকাতা শহরে সন্ধ্যার পর থেকেই দমকা হাওয়া বইছে। বৃষ্টিপাত না হলেও বাতাসে কমেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। ফলে দুপুরে হাঁসফাঁস গরম থেকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এই পরিস্থিতি। আর এর জেরেই গরমে নাজেহাল রাজ্যবাসী বৃষ্টির আশা করছিলেন। অবশেষে মিলেছে সুখবর। শনিবার বেলার দিকে কী দুপুরের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই থাকছে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। যদিও এর আগে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, এপ্রিলের প্রথম সপ্তাহের আগে বাংলায়, বিশেষ করে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা নেই। কিন্তু জোড় নিম্নচাপ অক্ষরেখা সেই পরিস্থিতিতে বদক ঘটাতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এদিন কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তবে সেই ঝড়বৃষ্টির পরেও দক্ষিণবঙ্গে গরম কমবে না, বরং তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যে জায়গাগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, সেই কটি জায়গায় আপাতত কিছুটা স্বস্তি থাকবে। কিন্তু, সামগ্রিকভাবে তাপমাত্রার যে মান সেটা আরও ঊর্ধ্বমুখী হবে। অস্বস্তির সূচক ধীরে ধীরে বাড়বে। কারণ, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ