আগামী সপ্তাহে কালবৈশাখীর দেখা মিলতে পারে কলকাতায়

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়বৃষ্টির সন্ধান মিলতে পারে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থেকেও দক্ষিণবঙ্গে(South Bengal) দেখা নেই কালবৈশাখী(Kalbaishakhi) ঝড়বৃষ্টির। বরঞ্চ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বুকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েও তা চলে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। আর তা থেকে ঝড়ের পাশাপাশি ভাল বৃষ্টিও(Rain) হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে না হচ্ছে ঝড় না বৃষ্টি। ঠিক এইরকম অবস্থা আরও কতদিন চলবে সেটাই এখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের মূল প্রশ্ন। এই অবস্থায় আলিপুর আবহাওয়া(Weather) দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়বৃষ্টির সন্ধান মিলতে পারে।  

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জন্য সংলগ্ন এলাকায় নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া দরকার। এর সঙ্গে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় থাকলে তৈরি হবে শক্তিশালী বজ্রমেঘ। কিন্তু এরকম পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পযুক্ত বাতাস দক্ষিণ-পশ্চিম অভিমুখে বইছে। এর জন্য উত্তরবঙ্গ ও সিকিম সহ উত্তর-পূর্ব ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে জোরালো কালবৈশাখী ঝড় ও বৃষ্টির জন্য পশ্চিমের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া ভীষণই প্রয়োজন। সেই সঙ্গে চাই পশ্চিমী হাওয়া যা ওই মেঘকে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় জেলাগুলির দিকে ঠেলে দেবে। সেই পশ্চিমী হাওয়ারই এখন বড় অভাব। তবে আগামী সপ্তাহে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। তা থেকে ঝড়বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতাও।

এদিনও উত্তরবঙ্গে ভাল রকমের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকতে থাকায় দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন অংশে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতে পারা চড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে যাওয়ার সময় হিমালয়ের পাদদেশে বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলি ঝড়বৃষ্টির মুখ দেখতে পাচ্ছে। কিন্তু বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩