পুরভোটে অশান্তি হলে ‘দায়’ রাজ্য নির্বাচন কমিশনের! নির্দেশ আদালতের

সদ্য সমাপ্ত চার পুরসভার ভোটে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশই ঘুরিয়ে ১০৮ পুরসভার ভোটে চাপাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত চার পুরসভার ভোটে যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(KoLkata high court)। সেই নির্দেশই ঘুরিয়ে ১০৮ পুরসভার ভোটে চাপাল আদালত। অর্থাৎ আসন্ন ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীর(Central force) প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকেই। কোথাও অশান্তি হলে তার পুরো দায় কমিশনের ঘাড়েই চাপবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের(KoLkata high court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন আছে কিনা তা নিয়ে জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে দ্রুত বৈঠক করতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। প্রত্যেক জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন কমিশনার। পরে রাজ্যের ডিজি, আইজি ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। যার ভিত্তিতে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে কমিশনকে কেন কেন্দ্রীয় বাহিনী(Central force) প্রয়োজন নয়! তারপর যদি ভোটের দিন কোনও অশান্তির অভিযোগ ওঠে, তাহলে তার দায় নিতে হবে কমিশনারকেই। এই নির্দেশ পাওয়ার পরেই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনার। এরপরই বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার প্রেক্ষিতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দেওয়া হলে অসুবিধা কোথায়? কোনও ক্ষতি তো নেই।’

যদিও কলকাতা হাইকোর্টের(KoLkata high court) এই নির্দেশে খুশি নয় বিজেপি। সূত্রের খবর, নির্দেশের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাচ্ছে গেরুয়া শিবির।

 

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম