Breaking: কলকাতায় সব বুথেই সিসিটিভি ক্যামেরা, নির্দেশ হাইকোর্টের

কলকাতা পুরসভার সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্য নির্বাচন কমিশনের সম্মতিক্রমে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বিজেপি নেতা দেবদত্ত মাঝির করা মামলার ভিত্তিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্ট্রং রুমে সিসিটিভি রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৮৪২ টি, ৩৬৫ টি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

কলকাতা পুরসভার ভোটে মাত্র ২৫ শতাংশ বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। যার প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায় প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদিও রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথান যিনি পুরভোটের রিটার্নিং অফিসার, তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে ২৫ শতাংশ স্পর্শকাতর বুথেই সিসিটিভি বসানো হবে। যদিও হাইকোর্ট এই বিষয়ে আপত্তি জানায়। যার প্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘কমিশন নির্বাচন পরিচালনা করছে। তারা সব বুথে সিসিটিভি ব্যবহার করতে চাইলে আমাদের কোনও আপত্তি নেই।’

তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় পুরসভায় ৪৮৪২ প্রধান বুথ এবং ৩৬৫টি অতিরিক্ত বুথ রয়েছে। তাই প্রত্যেক বুথেই ও স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩