দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ আয় করল কলকাতা মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই প্রাণের পুজো। এই কয়েকটা দিন মানুষের হইচই-হুল্লোড়ের অন্ত ছিলনা। কেনাকাটা থেকে শুরু করে মণ্ডপ ভ্রমণ একেবারে ঝলমল করছিল তিলোত্তমা। আর যানজট এড়াতে পুজোর দিনগুলিতে মানুষের ভরসা ছিল মেট্রো। ফলে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো যাত্রীর সংখ্যা শুনলে চক্ষু চড়কগাছ হবে আপনারও।  পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪১ লক্ষ ৬৫ হাজার যাত্রী মেট্রোয় যাতায়াত করেছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোর থেকে  ৩৯,৪৬,৯৪৫ জন যাত্রী সওয়ারি করেছে।  পূর্ব-পশ্চিম করিডোর থেকে  ২,১৬,৫৮১ জন যাত্রী যাতায়াত করেছে এই ছয়দিনে। মেট্রোর পার্পল লাইনের মাধ্যমে মহাপঞ্চমী এবং মহাষষ্ঠীতে ১,৮০৭ জন সওয়ারি করেছে।  

 মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে সবথেকে বেশি যাতায়াত হয়েছে দমদম স্টেশন থেকে।  মোট ৩,৮৪,৮৫৭ জন যাতায়াত করেছে। দ্বিতীয় স্থানে কালীঘাট, তৃতীয় স্থানে শোভাবাজার-সুতানুটি। এই দুই স্টেশন থেকে যাত্রীসংখ্যা যথাক্রমে ৩,৬৮,৮৩০ জন ও ২,৭৩,০৯৮ জন।  অন্যদিকে পূর্ব-পশ্চিম করিডোরে শিয়ালদহ থেকে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেছে। মোট ৮২,৯৪৪ জন যাতায়াত করেছে।  দ্বিতীয় স্থানে সল্টলেক সেক্টর ফাইভ ও তৃতীয় স্থানে করুণাময়ী। এই দুই স্টেশনে মোট যাত্রীসংখ্যা যথাক্রমে ৩১,২২৫ জন ও ২৬,৩৪৯ জন।   

পুজোর এই দিনগুলিতে টোকেন ও স্মার্ট কার্ড থেকে মোট ৬কোটি ১২ লক্ষ টাকা আয় হয়েছে মেট্রোর।  এর মধ্যে উত্তর-দক্ষিণ করিডোর থেকে ৫কোটি ৭৯ লক্ষ ও  পূর্ব-পশ্চিম করিডোর থেকে ৩২ লক্ষ ৮৬ হাজার ও পার্পল লাইন থেকে ২৬,৪৬০ টাকা আয় হয়েছে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

উল্লেখ্য,  উত্তর-দক্ষিন করিডোরে সপ্তমী, অষ্টমী, নবমীতে যাত্রীদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে রাতভর মেট্রো চলে।  পূর্ব-পশ্চিম করিডোরে মধ্যরাত পর্যন্ত মেট্রো চলে।  

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে