আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো, কোন লাইনে কটা ট্রেন রইল পূর্ণ তালিকা

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার অর্থাৎ ২০ অক্টোবর লক্ষীপুজো উপলক্ষে বাড়তি মেট্রো চলবে শহরে। সোমবার এমনটাই জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এদিন কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ২১৪ টি মেট্রো চলবে লাইনে। লক্ষীপুজো উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রোর সময়সূচি:

কলকাতা মেট্রোর তরফ থেকে এদিন জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ২১৪টি মেট্রো চলবে ওই দিন। তার মধ্যে ১৫১ টি চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। এদিন সকালে অফিস টাইমে মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। যাত্রীদের ভিড় কমাতে ওইদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচলের ব্যবধান কমানো হচ্ছে। সন্ধ্যাতেও একইভাবে যাত্রীচাপ কমাতে আপ লাইনে ৪টে ৪০ মিনিট থেকে ৭টা ২৮ মিনিট পর্যন্ত সাত মিনিট অন্তর মেট্রো চালানো হবে। ডাউন লাইনে বিকেল ৪টে ৪১ মিনিট থেকে রাত ৮টা ৪ মিনিট পর্যন্ত কম সময়ের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো।

জানা গিয়েছে, ওই দিন দমদম থেকে দক্ষিণেশ্বগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৭ টায়। ওই একই সময়েই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও রওনা দেবে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষ গামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ