সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা! গ্রেফতার ২

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে একটি চক্র যা ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্যে। একই সঙ্গে শুধু হরিয়ানার ওই যুবকই নয়, সম্ভবত একাধিক রাজ্যের আরও অনেক যুবকই এইভাবে প্রতারিত হয়েছে। তাই এই ঘটনার তদন্তের জল যে অনেক দূর অবধি গড়াবে সেটা নিঃসন্দেহেই বলা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে সেনা নিয়োগের পরীক্ষা দিতে এসে প্রতারকের পাল্লায় পড়েছিলেন হরিয়ানার এক যুবক। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের এসটিএফ এবং প্রগতি ময়দান থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ২ অভিযুক্তকে গ্রেফতার করল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে একটি চক্র যা ছড়িয়ে রয়েছে একাধিক রাজ্যে। একই সঙ্গে শুধু হরিয়ানার ওই যুবকই নয়, সম্ভবত একাধিক রাজ্যের আরও অনেক যুবকই এইভাবে প্রতারিত হয়েছে। তাই এই ঘটনার তদন্তের জল যে অনেক দূর অবধি গড়াবে সেটা নিঃসন্দেহেই বলা যায়।

জানা গিয়েছে, ২০১৯ সালে হরিয়ানার বাসিন্দা তথা প্রাক্তন সেনা আধিকারিক রামচন্দ্র যাদবের ছেলে ব্যারাকপুরে এসেছিল সেনার পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে বেরনোর পর এক ব্যক্তি নিজে থেকেই আলাপ জমায় তাঁর সঙ্গে। সেই সময় সে নিজেকে হুঁশিয়ার সিং বলে পরিচয় দিয়েছিল। তখনই সে ওই যুবককে জানিয়ে দেয় আর্থিক লেনদেন ছাড়া সেনাবাহিনীতে চাকরি হওয়া সম্ভব নয়। সেই কথা শুনে ওই যুবক তাঁর নিজের ও রামচন্দ্রের ফোন নম্বর হুঁশিয়ার সিংকে দিয়ে দিয়েছিল এই বিষয়ে কথা বলার জন্য। মাস দুয়েক আগে ওই যুবকের মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে রাজু প্যাটেল বলে পরিচয় দেয়। সেই সময়েই সে রাজু প্যাটেল বলে ব্যারাকপুরে এসে পরীক্ষা দেওয়ার বিষয়টি তাঁকে মনে করিয়ে দেয়। সেই সঙ্গে জানায় ২-৩ লাখ টাকা তাদের দিলে তারা ওই যুবকের চাকরি করিয়ে দেবেন সেনাবাহিনীতে। ওই যুবক এরপর বিষয়টি তাঁর বাবা রামচন্দ্র যাদবকে জানায়। তার জেরে রামচন্দ্র নিজে আবার কথা বলেন রাজু প্যাটেলের সঙ্গে।

এরপরেই ৩ লক্ষ টাকা নিয়ে রামচন্দ্র আর তাঁর ছেলে কলকাতায় আসেন। সেই সঙ্গে রাজুর সঙ্গে তাঁদের দেখা হয়, কথাও হয়। তাঁরাই রাজুর হাতে ৩ লক্ষ টাকা তুলে দেন। তার বিনিম্যে রাজু তাঁদের হাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিয়োগপত্র তুলে দেয়। কিন্তু বিষয়টি নিয়ে খটকা ছিল রামচন্দ্রের। তিনি বিষয়টি সেনাবাহিনীতে জানান। তাতেই তাঁরা জানতে পারেন ওই নিয়োগপত্র জাল। এরপরে তাঁরা ফের কলকাতায় আসেন ও গোটা বিষয়টি কলকাতা পুলিশকে জানান। সেই সময়েই প্রগতি থানায় এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে ওই থানার পুলিশ ও কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনার তদন্তের শুরুর সময়েই রামচন্দ্রের ছেলেকে বলে দেওয়া হয়েছিল রাজুর সঙ্গে যোগাযোগ রেখে চলতে। তার জেরেই শেষে রাজু ও তার গাড়ির চালক মহম্মদ ওমর ফারুক মোল্লা ধরা পড়েছে কলকাতা পুলিশের এসটিএফ ও প্রগতি থানার পুলিশের হাতে। দেখা যায় এই ফারুকই নিজেকে হুঁশিয়ার সিং বলে পরিচয় দিয়ে রামচন্দ্রের ছেলের সঙ্গে আলাপ জমিয়েছিল।

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়