তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ আমলা কালীকে আটক করল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘কালীকে তুললেই সব জানা যাবে’। যদিও পুরো নাম বলেননি তিনি। কিন্তু তাঁর ইশারা কার দিকে বুঝতে অসুবিধে হয়নি কারও। মুখ্যমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল কলকাতা পুলিশ। আটকের পরেই কালীকে জেরা করতে শুরু করেছেন কলকাতা পুলিশের দুঁদে গোয়েন্দারা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘নিজের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় আটক হওয়ায় ফিরহাদের বিপদ আরও বাড়ল। কেননা, কান টানলে এমনিতেই মাথা চলে আসবে।’ এদিন সকালে শুভেন্দু কলকাতার প্রাক্তন মেয়রের কীর্তি ফাঁস করার পরেই মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল ফিরহাদের।

গতকাল বুধবার তারাতলায় এক চা সংস্থার নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত কলকাতার ইতিহাসে অন্যতম বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। বেশ কয়েকজন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরেই কলকাতা সংলগ্ন সব বাণিজ্যিক নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক সম্মেলনেই ঘোষণা করেছিলেন, ‘কলকাতায় তৃণমূল জমানায় কিভাবে বেআইনি নির্মাণকে বৈধতা দেওয়া হয়েছে, তার পর্দা ফাঁস করবেন।’

নিজের কথা রেখে এদিন সকালে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘তারাতলার যে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়েছে, তার নকশা ত্রুটিপূর্ণ হওয়া সত্বেও নকশায় ছা়ড়পত্র দেওয়া হয়েছে। ওই গুদামের অনুমোদনপত্রে সই ছিল কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। সিটি অব জয়কে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে।’ এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। প্রাক্তন মেয়রের ‘ডান হাত’ হিসেবে পরিচিত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের দিকে ইশারা করে তিনি বলেন, ‘পুরসভায় কী হয়েছে আমরা জানি না? কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা পুরসভায় কালী না-বললে কোনও প্ল্যান হয় না। আমরা সব জানি, সব বের করেছি।’ উল্লেখ্য, ফিরহাদের ‘বিশেষ স্নেহের পাত্র’ কালীচরণের বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের কর্মী অয়ন ঘোষদস্তিদার। অভিযোগপত্রে তিনি বলেছিলেন, ‘কালীচরণ নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী এবং ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করছেন।’

ওই ঘটনায় তখন রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠেছিল। সেই সময় প্রকাশ্যেই কালীচরণের পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ। বলেছিলেন, ‘যদি এমন কোনও অভিযোগ থাকে, আমাকেই তো বলতে পারত। আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনও অভিযোগ আসে, যার ভিত্তি নেই, তাঁকে আমি কী করে সরাব?’

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ আমলা কালীকে আটক করল কলকাতা পুলিশ

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক