কলকাতার কয়েকটি রাস্তায় পাকাপাকি ট্রাম বন্ধ করতে চাইছে পুলিশ, নারাজ নিগম

'চল রাস্তায় সাজি ট্রামলাইন', অদূর ভবিষ্যতে কলকাতার রাস্তায় ট্রামলাইন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’, অদূর ভবিষ্যতে কলকাতার রাস্তায় ট্রামলাইন খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। যানজট নিয়ন্ত্রণে রাখতে শ্যামবাজার পাঁচ মাথা ও শিয়ালদহ ফ্লাইওভার সহ কলকাতার ২৪টি এলাকা থেকে ট্রামকে চিরদিনের জন্য বিদায় দিতে চায় কলকাতা পুলিশ। খবরটি সামনে আসতেই হইচই শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে এটা শুধুমাত্র প্রস্তাব। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম পুলিশের এই প্রস্তাব মানতে নারাজ। তাঁদের দাবি, প্রস্তাবিত এলাকায় সাময়িকভাবে ট্রাম বন্ধ রাখার অন্যতম কারণ বেলগাছিয়া ব্রিজ ও শিয়ালদহ ফ্লাইওভার মেরামতি। যা সম্পর্ণ হলেই ফের ওই পথে চালানো হবে পরিবেশবান্ধব ট্রাম।

জানা যাচ্ছে, সম্প্রতি কলকাতা পুলিশ প্রস্তাব দিয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ট্রাম লাইন তুলে দিয়ে পার্কিং স্পেস তৈরি করা হোক। আপাতত শ্যামবাজারের সংযোগস্থল থেকে উল্টোডাঙ্গা রোড ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় রোডে ট্রাম চলে না। ট্রামলাইন তুলে দিয়ে এই এলাকায় ৩০০ মিটার মতো জায়গা পাওয়া যাবে। যা পার্কিংয়ের জন্য কাজে লাগানো যাবে। কিন্তু রাজ্য পরিবহন নিগমের কর্তাদের দাবি, বেলগাছিয়া ব্রিজের মেরামতি এবং নতুন টালা ব্রিজ তৈরির জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে ট্রাম চলাচল।

অপরদিকে কলকাতা পুলিশের দাবি, শহরের চব্বিশটি এলাকায় গত কয়েক বছর ধরে ট্রাম চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রাম ট্র্যাকগুলি বিভিন্ন সময়ে দুর্ঘটনার কারণ হচ্ছে। তাই সেগুলি পাকাপাকি তুলে দেওয়া হোক। বিধান সরণী, রবীন্দ্র সরণী, গালিফ স্ট্রিট ট্রাম পরিষেবা প্রায় বন্ধ। আবার ধর্মতলা থেকে এস এন ব্যানার্জী রোড দিয়ে ট্রাম চলাচল এবং সূর্য সেন স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঐতিহাসিক ট্রাম পথও বন্ধ করে দেওয়ার পক্ষে কলকাতা পুলিশ। কিন্তু নিগমের দাবি, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বিবাদী বাগ থেকে শিয়ালদহ ও শ্যামবাজার গামী ট্রাম পথ বন্ধ রাখতে হয়েছে। যা সম্পূর্ণ হলেই ফের ওই পথে চলবে পরিবেশবান্ধব ট্রাম।

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়া মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের