রেকর্ড ভিড়ের সম্ভাবনা, ২১ জুলাইয়ে বহু রাস্তাকে একমুখী ঘোষণা করল পুলিশ

কলকাতার একাধিক রাস্তা ২১ জুলাই সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২ বছর পর একুশে জুলাই পালন হতে চলেছে ধর্মতলায়। এবার তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশে উপচে পড়া ভিড় ও তার জেরে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। আর সেই কারণে ওইদিন শহরের রাস্তায় যানবাহন চলাচল নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ(Kolkata Traffic Police)। কলকাতার একাধিক রাস্তা ২১ জুলাই সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। পাশাপাশি পড়ুয়াদের যাতায়াতের কথা মাথায় রেখে বেসরকারি স্কুলগুলিও ওইদিন ছুটি দিয়ে নির্দেশিকা জারি করেছে। যে স্কুলগুলি ২১ জুলাই বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে ডন বস্কো (পার্ক সার্কাস), ডিপিএস (রুবি পার্ক), গার্ডেন হাই স্কুল এবং ক্যালকাটা গার্লসও।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার শহরের বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তা একমুখী থাকবে। সেই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা ওই রাস্তাগুলি একমুখী থাকবে বলে জানানো হয়েছে। ‘আর্মহার্স্ট স্ট্রিট হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। বিধান সরণি (কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড) – হবে দক্ষিণ থেকে উত্তর মুখী। কলেজ স্ট্রিটও হবে দক্ষিণ থেকে উত্তর মুখী। এ ছাড়া ব্রেবন রোড হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড স্ট্রিচ ) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। এ ছাড়া বিবি গাঙ্গুলি স্ট্রিট হবে পূর্ব থেকে পশ্চিমমুখী। বেন্ট্রিঙ্ক স্ট্রিট হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। নিউ সিআইটি রোড হবে পশ্চিম থেকে পূর্ব মুখী। আর রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী।’ এর পাশাপাশি ওই দিন ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় ট্রাম চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার তৃণমূলের শহীদ সমাবেশে রেকর্ড ভিড় হবে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ওই দিন ধর্মতলায় দুপুর ১২টা থেকে হবে সভা। সেই সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা কলকাতায় আসবেন। প্রচণ্ড ভিড়ের জেরে যানজট ও ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত কলকাতা ট্রাফিক পুলিশের।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩