চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনি ও রবিবার ঘন কুয়াশায় ঢেকে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬টি জেলা

নিজস্ব প্রতিনিধি: আগামী দুদিন কলকাতা ,হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশায় ঢেকে থাকবে। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলা সহ মালদা পর্যন্ত কুয়াশার ঘনঘটা আগামী ৪৮ ঘন্টায় বৃদ্ধি পাবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন ,ধীরেধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দুদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি করে বাড়বে । কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে ১৭  ডিগ্রিতে পৌছাবে।

১৭জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের(SouthBengal) তাপমাত্রা আবার কমবে।১৫ ডিগ্রিতে আসবে কলকাতার তাপমাত্রা।কিন্তু ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা তে ঘন কুয়াশা থাকবে আগামী ৪৮ ঘন্টা। উত্তরবঙ্গতে (NorthBengal) আগামী ২৪ ঘন্টা দার্জিলিং ও কালিংপং এ হালকা বৃষ্টি ও উত্তরের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে ৪৮ ঘন্টা। প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে তাপমাত্রা ও বাড়বে ও কুয়াশার দাপট থাকবে।

তবে সঞ্জীববাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোমবার থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী হলেও ১৫ ডিগ্রির নিচে কখনোই নামবে না ।ফলে সম্প্রতি যে জাকিয়ে শীত পড়েছিল কলকাতা(Kolkata) শহর পার্শ্ববর্তী এলাকায়, তা থেকে বঞ্চিত হবে আমজনতা। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রির কাছাকাছি চলে যাবে। দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ