চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন কুয়াশার জেরে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা কমবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন ঘন কুয়াশা(Fog) থাকবে। এর ফলে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমবে সোমবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পক্ষ থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান।

তিনি বলেন, দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে। কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। ১৭ জানুয়ারি রাত্রিবেলা ও১৮ জানুয়ারি সকালের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে ।আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রার কোনো পরিবর্তন নেই।

উত্তরবঙ্গের(North Bengal)ক্ষেত্রে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার ওয়েদার থাকবে ।শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এ পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে।বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পর ঢুকছে সেই কারণে বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে ৪৮ ঘণ্টার পর থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা উর্ধ্বমুখী হবে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ