ষষ্ঠীর সকাল থেকেই মেঘমুক্ত আকাশ, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

রাজ্যজুড়েই মা দুর্গার বোধনের প্রস্তুতি। সকলেরই চিন্তা ছিল আবহাওয়া দফতরের পূর্বাভাস নিয়ে। অষ্টমীর দিন থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। তবে ষষ্ঠীর দিন সকাল থেকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়েই মা দুর্গার বোধনের প্রস্তুতি। সকলেরই চিন্তা ছিল আবহাওয়া দফতরের পূর্বাভাস নিয়ে। অষ্টমীর দিন থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। তবে ষষ্ঠীর দিন সকাল থেকেই মেঘমুক্ত আকাশ দেখে মুখে চওড়া হাসি ফুটেছে আম জনতার। এমনিতেই চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়েছে। ষষ্ঠীর দিন সেই ভিড় বল্গাহীন হতে পারে বলেই অনুমান। আর মেঘমুক্ত ঝকমকে আকাশ পেয়ে উৎসাহ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সোমবার সকাল থেকেই ঝলমলে পোশাকে কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ সমাজ শহরতলি থেকে কলকাতা অভিমুখে বেরিয়ে পড়েছে। ছুটির মেজাজে থাকা লোকাল ট্রেনের কামরা আচমকাই তাঁদের কলতানিতে মুখর। প্রত্যেককেই সকাল সকাল ঠাকুর দেখে বাড়ি ফেরায় আলোচনা করতে শোনা গেল।

সোমবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই সঙ্গে আবহবিদরা এও জানিয়ে দিয়েছে সপ্তমীর দিনও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে। নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম সর্বত্রই ছবিটা একই। একইভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আন্দামানের কাছাকাছি এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে অষ্টমী-নবমীতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তোরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড