সরকারি টাকায় পোশাক কিনছেন রাজ্যপাল, অভিযোগ কুণালের

তিনি বলেন, রাজভবনের অডিট যথাযথভাবে হওয়া উচিৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সংঘাত বাড়ছে রাজ্য ও রাজ্যপালের মধ্যে। এবার রাজ্যপালের পোশাকের খরচ নিয়ে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতার অভিযোগ, সরকারি টাকায় পোশাক কিনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananada Bose)। যদিও কুণালের অভিযোগের কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যের সাংবিধানিক প্রধান।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অভিযোগ করেন, রাজ্যপাল নিজের পোশাক, সানগ্লাসের মতো ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীও কিনছেন সরকারি টাকায়। যা অনৈতিক। রবিবার সকালে তৃণমূলের রাজ্য সম্পাদক টুইট করে প্রশ্ন তুললেন, ‘মাননীয় রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, রোদচশমা, জুতো সরকারি টাকায় কিনছেন?’ সেই সঙ্গে তিনি বলেন, রাজভবনের অডিট যথাযথভাবে হওয়া উচিৎ। তবে কুণাল টুইটের শেষে লিখেছেন, তাঁর অভিযোগ মিথ্যা হলে তিনি ক্ষমা চাইতে রাজি।

প্রসঙ্গত রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সংবাদমাধ্যমের সামনে বেশিরভাগ সময় দেখা যায় রোদচশমা ও স্যুট পরে থাকতে। বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়ে আসার পরে প্রথম দিকে রাজ্যের সঙ্গে ভাল সম্পর্ক ছিল সিভি আনন্দ বোসের। পরে সেই সম্পর্ক তিক্ততায় মোড় নেয়। রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাঁধে। রাজ্যপালের ইচ্ছে অনুযায়ী ওই আইএএস অফিসারকে সরিয়ে নেয় নবান্ন। তার পর থেকে নানান ইস্যুতে রাজ্য রাজ্যপাল সংঘাত চলতে থাকে।

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড