দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অকারণ জেদাজেদি করার জন্য যেন কেউ বলি না হয়ে যায়: কুণাল

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের নয়া রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের (HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ, প্রাথমিক ২০১৬ সালের প্যানেলের ৩৬ হাজার নিয়োগ বাতিলের। সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

শুক্রবার কুণাল বলেন, দেখে নিতে হবে অকারণ জেদাজেদি করার জন্য যেন কেউ বলি না হয়। বলেন, সবসময়ে তিনি চান ন্যায় বিচার হোক। যারা যোগ্য তাঁরাই চাকরি করুক। এরপরেই বলেন, কোনও আদালত কোনও নির্দেশ দিলে তা যেন খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতর এবং আইনজীবীরা। তবে এও বলেন, রায়ের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক প্রক্রিয়া জানাচ্ছেন না তিনি। মানে এই বক্তব্য কুণালের হলেও তৃণমূলের নয়। 

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কুণাল ঘোষের ‘আলাপ’ বা ‘মন্তব্য’ বহু পরিচিত ছবি। বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা। তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘প্রণাম’ জানিয়েছিলেন বিচারপতি। বলেছিলেন, অবাক হয়েছেন এবং হননি দু’টোই।

শুক্রবার ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরেই মুখ খুললেন কুণাল।  

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ