‘আমাকে ঈর্ষার জন্যই যেতে দিল না’! মমতার নিশানায় মোদি

রোমে যাওয়ার অনুমতি না দেওয়ার কারনকেই বাংলার মুখ্যমন্ত্রী বেছে নিলেন দেশের প্রধানমন্ত্রীকে, নাম না করে আক্রমণ করার জন্য। সাফ জানালেন, 'আসলে হিংসে রয়েছে। আমাকে ঈর্ষার জন্যই যেতে দিল না।'

Share:

নিজস্ব প্রতিনিধি: সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাই রোমে যাওয়ার অনুমতি না দেওয়ার কারনকেই বাংলার মুখ্যমন্ত্রী বেছে নিলেন দেশের প্রধানমন্ত্রীকে, নাম না করে আক্রমণ করার জন্য। সাফ জানালেন, ‘আসলে হিংসে রয়েছে। আমাকে ঈর্ষার জন্যই যেতে দিল না।’ একই সঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেছেন, ‘কেন যেতে দেওয়া হল না আমাকে? আমাকে যেতে না দিয়ে বেআইনি কাজ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সম্মান জড়িত ছিল এই সফরের সঙ্গে। অনেক বিশিষ্টজনেদের সঙ্গে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল শান্তি সম্মেলনে। ইতালি থেকে বিশেষ অনুমোদনও পাওয়া গিয়েছিল। তা সত্ত্বেও অনুমোদন দিল না কেন্দ্র।’

আগামী ৬ ও ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালিতে যাওয়ার কর্মসূচী ছিল। সেখানকার একটি বেসরকারি সংস্থা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল তাঁদের একটি শান্তি বৈঠকের অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু এদেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ইতালির রোমে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে হলে এদেশের কেন্দ্র সরকারের অনুমতিরও প্রয়োজন ছিল। মমতা যাতে যোগ দিতে পারেন তাঁর জন্য ইতালি সরকার আগে থেকেই সেই অনুমতি দিয়ে রেখেছিল। কিন্তু মমতার যাত্রায় বাধ সাধল মোদি সরকার। শুক্রবার রাতে এদেশের বিদেশমন্ত্রকের তরফে রাজ্য সরকারকে এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, রোমের যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে অংশ নেওয়া সামঞ্জস্যপূর্ণ নয়। আর এই কারনেই কেন্দ্রের ওপর চূড়ান্ত ভাবে ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জেরেই এদিন ভবানীপুর উপনির্বাচনের জন্য প্রচারে নেমে এক জনসভা থেকে নাম না করে মোদিকে আক্রমণ শানেন তিনি।

এদিন মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, ‘এখনও পর্যন্ত ভারতের কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর মার্কিন সফরে কোনও সমস্যা হল না। কোভ্যাকসিন নিয়ে কেউ যদি কোথাও না যেতে পারে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে কী ভাবে প্রধানমন্ত্রী মার্কিন সফরে গেলেন? কত ছাত্রছাত্রী, শিল্পপতিরা যেতে পারেননি কাজের জন্য। দেশের প্রয়োজনে জরুরি অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী যেতেই পারেন। গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু, আমাকেও তো বিশেষ অনুমোদন দিয়েছিল ইতালি। এর সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল। আমি যেখানেই যাব সেখানেই বাধা। আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে। তখন তো কেউ কিছু বলে না। যেই শান্তির কথা উঠল ওমনি আমার যাওয়া বন্ধ করে দিল। আমি ঘুরতে যাচ্ছিলাম না বিদেশে। আমার অতো আগ্রহ নেই। কিন্তু, রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত। হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারবার আটকে দেওয়া হয় কেন?’

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা