আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার মুম্বই সফরের সঙ্গী ১৫ শিল্পপতি, সওয়াল করবেন বাংলায় লগ্নি নিয়ে

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলেই মুম্বই উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর বাণিজ্যনগরী মুম্বই সফরের উদ্দেশ্য দুটি। প্রথমটি অবশ্যই রাজনৈতিক এবং দ্বিতীয়টি বাংলার জন্য লগ্নি টানা। মুম্বইয়ে তিনি বৈঠক করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে। জানা যাচ্ছে, এই দুই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলার শিল্পমহল মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে তাঁকিয়ে অন্য কারণে। বুধবার সন্ধ্যায় তিনি যোগ দেবেন দেশের প্রায় দু’শো বিনিয়োগকারীদের এক সম্মেলনে যোগ দেবেন। ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশনের ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তুলে ধরবেন এই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা। পাশাপাশি শিল্পপতিদের তিনি আহ্বান জানাবেন বাংলায় লগ্নি করার জন্য। এরজন্য তিনি সফরসঙ্গী করেছেন বাংলার ১৫ জন শিল্পপতিকে।

জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরসঙ্গী বাংলার শিল্পপতিরা বাংলায় বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলি ভিন রাজ্যের বিনিয়োগকারীদের সামনে তুলে ধরবেন। পাশাপাশি তাঁর সঙ্গে থাকছেন, মুখ্যসচিব, শিল্পসচিব, পর্যটন সচিব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সচিব এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান। তবে মুম্বই যাচ্ছেন না রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। ওই সম্মেলনে রাজ্যের সম্ভবনা তুলে ধরতে এই বিষয়গুলি উল্লেখ করতে চাইছে রাজ্য সরকার। সেগুলি হল, কলকাতা-সহ গোটা বাংলাই উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে। রাজ্যের উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত বিদ্যুৎ, আকর্ষণীয় ছাড় ও সুবিধা এবং শ্রম বিরোধিতা নেই। পাশাপাশি জানানো হবে পর্যাপ্ত জমি ও ল্যান্ড ব্যাঙ্ক মজুত আছে বাংলায় এবং একগুচ্ছ শিল্পপার্ক তৈরি আছে।

এছাড়া কয়েকটি বড় প্রকল্প ও শিল্প সম্ভাবনার কথাও তুলে ধরবে রাজ্য সরকার। যেমন, তাজপুর গভীর সমুদ্র বন্দর ও তাজপুর, ডানকুনি, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ির মাল্টিমডেল লজিস্টিক পার্ক। কলকাতার বায়োটেক পার্ক, হলদিয়ার কেমিক্যাল ইনোভেশন পার্ক, পশ্চিম মেদিনীপুরের সিন্থেটিক পলিয়েস্টার পার্ক এবং হাওড়া, হলদিয়া ও পানাগড়ে স্পেশালিটি কেমিক্যালস ক্লাস্টার্স। পাশাপাশি বিভিন্ন শিল্প করিডর ও সিলিকন ভ্যালির সাফল্যও তুলে ধরা হবে। এছাড়াও রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনাও সবিস্তারে জানাবেন মুখ্যমন্ত্রী। এবং রাজ্যের বিনিয়োগের লাভ সম্পর্কে বলবেন বাংলার শিল্পপতিরা।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ