১৭ নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আগামিকাল ১৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা হয়েছে। নবান্নেই হবে এই বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী নিজেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল ১৭ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা হয়েছে। ওই বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী নিজেই। বৈঠকে রাজ্যের সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়াও স্বরাষ্ট্রসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতর, অর্থ দফতরের প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিত সদস্য হিসাবে সচিব, ভূমি সংস্কার মহাধক্ষ্য, ভূমি ও ভূমি সংস্কার দফতর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। নবান্নেই(Nabanna) হবে এই বৈঠক। বুধবার রাতে নবান্নের সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী সপ্তাহে শুরু হতে চলা বিশ্ব বাণিজ্য সম্মেলনের(Bengal Global Business Summit 2023) কারণে এই বৈঠক ডাকা হয়েছে।  

এর আগে গত ৮ অক্টোবর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা। পরে ১২ অক্টোবর শেষ মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের কারণে তাঁর কালীঘাটের বাড়িতে বসেছিল ওই বৈঠক। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব নিয়ে কোনও কথাই হয়নি সেখানে। অন্তত তেমনটাই খবর প্রশাসনিক সূত্রে। তবে বালুর অনুপস্থিতিতে তাঁর জেলা উত্তর ২৪ পরগনায় সংগঠন কী ভাবে সামলানো হবে, তা নিয়ে দলে কিছু সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রের দাবি, জেলার অন্য মন্ত্রীদের সেই সংগঠন দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বন দফতর সূত্রে খবর, পূর্ণমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদাকেই বন দফতর দেখতে বলা হয়।

আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এ বারের সম্মেলন তিনটি জায়গায় হবে। সূচনা হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। শিল্প ক্ষেত্র ভিত্তিক আলোচনার বেশিরভাগই হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে। ধনধান্য স্টেডিয়ামে শেষ হবে সম্মেলন। এ বার অগ্রাধিকার দেওয়া হচ্ছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে(MSME)। বাণিজ্য সম্মেলনে দেশের প্রথম সারির সমস্ত শিল্পপতিকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এদের মধ্যে কতজন সেই সম্মেলনে শেষ পর্যন্ত যোগ দেয় তা নিয়ে একটা কৌতুহল থাকছেই।

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘০’ ডাউন পেমেন্ট, দিনে মাত্র ১০১ টাকা করে EMI দিয়ে বাড়ি নিয়ে আসুন এই স্কুটার

হার্ডওয়্যারে নেই নতুনত্ব! পিক্সেল ১১ থাকছে সফটওয়্যার ও এআই চমক

সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

সুস্থতার শুরু হোক সকালের কাপে, শরীর সুস্থ রাখবে এই ৭ ভেষজ চা

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত