২৯ তারিখ সাংসদদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

মোদি সরকার বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ায় সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের সাংসদরা ঠিক কোন ভূমিকা পালন করবেন কার্যত তা ঠিক করে দিতেই আগামী ২৯ নভেম্বর তৃণমূলনেত্রী বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্র সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে ৩ বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। তারপরে পরেই কৃষকদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলই এই ঘটনাকে কার্যত আগামী বছরে অনুষ্ঠিত হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্র সরকারের ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা হিসাবেই চিহ্নিত করেছে। তাঁদের দাবি, বিতর্কিত ৩ কৃষি বিলের জেরে গোবলয়ে বিজেপি ভোট ব্যাঙ্ক বেশ ভালই ক্ষতিগ্রস্থ হয়েছে। যা দেরীতে হলেও বুঝতে পেরেছে মোদি সরকার। তাই দলের কাউকে কোনও আঁচ না দিয়েই এদিন প্রধানমন্ত্রী কৃষি বিল প্রত্যাহার করার কথা ঘোষণা করে দিয়েছেন। এমনকি তিনি এটাও জানিয়েছেন চলতি মাসের শেষের দিকে সংসদের অধিবেশনে ওই ৩টি বিল কেন্দ্র সরকার প্রত্যাহার করে নেবে। এরপরেই তৃণমূলের সব সাংসদদের নিয়ে বৈঠক করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ নভেম্বর সেই বৈঠক হতে চলেছে।

মোদি সরকার বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ায় সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের সাংসদরা ঠিক কোন ভূমিকা পালন করবেন কার্যত তা ঠিক করে দিতেই আগামী ২৯ নভেম্বর তৃণমূলনেত্রী বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকারকে একাধিক বিষয়ে চেপে ধরার সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল। তার মধ্যে অন্যতম হতে চলেছে কৃষি আন্দোলনে নেমে নিহত কৃষকদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ প্রদানের দাবি। তৃণমূল সংসদের শীতকালীন অধিবেশনে এই ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলবে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে রাজ্যগুলির সঙ্গে কথা না বলেই যেভাবে বিএসএফের কার্যকারী এলাকার বিস্তার ঘটিয়েছে তারও তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল। সেই সঙ্গে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও তুলবে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস যেভাবে বেড়ে চলেছে তা নিয়েও সংসদে প্রতিবাদ জানাবে তৃণমূল। এইসব বিষয় নিয়ে দলের রণকৌশল ঠিক করে দিতেই সম্ভবত ২৯ নভেম্বর সাংসদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার