‘জাতীয় রাজনীতিতে ক্ষতি’,ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  । এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন,’ সীতারাম ইয়েচুরি মৃত্যু খুবই দুঃখজনক। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি জানাই  সমবেদনা।‘

অন্যদিকে সীতারামের মৃত্যুতে শোকপ্রকাশ  করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ‘বর্ষীয়ান সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরির মৃত্যুতে খুবই শোকাহত। আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকলেও গত কয়েকবছরে তাঁর সঙ্গে বেশ কয়েকটি বিষয় নিয়ে  আলাপচারিতা হয়। তাঁর সরলতা,  পার্লামেন্টের রীতিনীতি প্রশংসনীয়। তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি জানাই সমবেদনা। আত্মা চিরশান্তি কামনা করি। ওম শান্তি!’

উল্লেখ্য, গত ১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণের জেরে  অসুস্থ হয়ে পড়েছিলেন সীতারাম ইয়েচুরি। সেই সময়  সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। টানা ২৫ দিনের যুদ্ধ শেষ করে এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।   ইয়েচুরির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

চাকরিতে পদোন্নতি, বাড়বে বেতন! বুধ-মঙ্গলের বিশেষ যোগে ভাগ্য খুলবে চার রাশির জাতকদের

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিনেই সিংহাসনের মালিকানা বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য