চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী, মহিলাদের শাড়ি ও শিশুদের চকোলেট উপহার

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : কলকাতা ফেরার পথে বাগডোগরার কাছে চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগানের শ্রমিকদের অভাব অভিযোগের কথা শুনেছেন। ৫০০ মহিলাকে শাড়ি দিয়েছেন। পাশাপাশি শিশুদের হাতে চকোলেট ও পুতুল তুলে দিয়েছেন তিনি।

তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে বুধবার কলকাতায় পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগড়া বিমানবন্দরের কাছে একটি চা বাগানে আচমকাই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে কর্মরত চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে কাজ করছেন। তাঁদের একাধিক অভাব অভিযোগের কথা তিনি শুনেছেন। চা বাগানের পরিস্থিতি তী সেই নিয়েও কথা বলেছেন। পাশাপাশি চা শ্রমিকদের মধ্যে মহিলাদের জন্য উপহারও নিয়ে গিয়েছিলেন। সেই উপহার নিজের হাতেই তাঁদের দিয়েছেন। ছোটোদের মুখ্যমন্ত্রী খুব ভালবাসেন। আগেও উত্তরবঙ্গে গিয়ে শিশুদের কোলে নিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবার ছোটোদের হাতে চকোলেট ও পুতুল তুলে দিয়েছেন।

বুধবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দর থেকে বেড়িয়ে আসার সময় কোনও কথা এদিন বলেননি মুখ্যমন্ত্রী। সোমবার বাগডোগরা পৌঁছে‌ই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ প্রেক্ষাগৃহে উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতি ও বিভিন্ন বনিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ সংক্রান্ত যেসকল প্রস্তাব এসেছে, সেই বিষয় নিয়ে পর্যটন শিল্প সহ উত্তরবঙ্গে শিল্পের প্রসারে কোন দিকে লক্ষ দেওয়া যায়, সেই সব কিছুই আলোচনা হয়েছে।মঙ্গলবার পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সফরের শেষদিনে উত্তরকন্যায় প্রশাসনিক সভা করেছেন তিনি। তারপরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল