ভাষা দিবসে হাওড়ার ডুমুরজলায় দিদি নম্বর 1’র শুটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী

Zee Bangla চ্যানেল’র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর 1’র শুটিংয়ে এদিন যোগ দিয়েছেন বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পঞ্জাবে যাওয়ার কথা ছিল। যদিও সেই যাত্রা তিনি আগেই বাতিল করে দেন কৃষক আন্দোলনের জেরে। পরিবর্তে এদিন তিনি চলে গিয়েছে হাওড়ার(Howrah) শহরের ডুমুরজলা স্টেডিয়ামে(Dumurjala Stadium)। সেখানে তিনি এদিন যোগ দিয়েছেন Zee Bangla চ্যানেল’র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর 1’র(Didi Number 1) শুটিংয়ে। কিছুদিন আগে এই শোয়ের সঞ্চালক তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে(Rachana Banerjee) নবান্নে আসতে দেখা গিয়েছিল। সবাই ভেবেছিল তিনি হয়তো রাজনীতিতে যোগ দিচ্ছেন তৃণমূলে নাম লিখিয়ে। পরে অবশ্য জানা যায় তিনি নবান্নে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীকে তাঁর শো ‘দিদি নম্বর 1’-এ একটি শোতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে। সেই একটি শোয়ের শুটিংয়ের জন্যই এদিন বাংলার দিদি হাজির হয়েছেন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে। এদিন বেলা ১২টা নাগাদ ডুমুরজলায় আসেন মুখ্যমন্ত্রী। শুটিং সেরে বার হন দুপুর আড়াইটে নাগাদ। বার হওয়ার সময় সাংবাদিকদের শুধু জানান, ‘ভাল হয়েছে।’ 

জানা গিয়েছে, এদিন যে শুটিং হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকছেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। আছেন গায়িকা অরুন্ধতি হোম চৌধুরীও। তবে মুখ্যমন্ত্রীর জন্য এদিন ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সূত্রের দাবি ‘দিদি নম্বর 1’-এ যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুধু নানা খেলাতেই অংশ নিচ্ছেন তাই নয়, নিজের জীবনের নানা অজানা কথাও জানাচ্ছেন। এদিনের শুটিংয়ে বিশেষ অতিথি হিসাবে থাকছেন তৃণমূল বিধায়ক ও গায়িকা অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়। তবে এদিনের শুটিংয়ের পর্বটি ঠিক কবে দেখা যাবে তা কিন্তু জানা যায়নি। তবে খুব শীঘ্রই যে তা সম্প্রচারিত হবে সেটা Zee Bangla চ্যানেল’র সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর যোগদান হেতু খুশি ‘দিদি নম্বর 1’র সঞ্চালিকা রচনাও। তাঁর দাবি, এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী এই প্রথম এই ধরনের কোনও রিয়েলিটি শোতে যোগ দিচ্ছেন। এটা অবশ্যই ঘটনা যে মমতা এই প্রথম কোনও রিয়েলিটি শোতে যোগ দিলেন। এর আগে তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিলেও কোনও রিয়েলিটি শোতে যোগ দেননি।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি