নেতাজির জন্মদিনে কেন জাতীয়  ছুটি নয় ? প্রশ্ন তুললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর কলকাতার   তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পদযাত্রার শুরুতেই শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল সুপ্রিম। আর তারপরেই  প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মমতা।  

তিনি বলেন,’ নেতাজি না থাকলে দেশ স্বাধীন হত না, তিনি তৈরি করেছিলেন ন্যাশনাল আর্মি, জয় হিন্দ স্লোগান তাঁর দেওয়া। আমি দীর্ঘদিন ধরে লড়াই করছি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার জন্য। অথচ প্রধানমন্ত্রী নির্বাচনের সময় লোক দেখাতে শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে এসে মাল্যদান করতে পারেন। কিন্তু  তিনি তাঁর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করলেন না।‘ তবে এই প্রথম নয় এরআগেও নেতাজির জন্মদিনের দিন জাতীয় ছুটি ঘোষণা করা নিয়ে সরব হয়েছিলেন মমতা।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগে মঙ্গলবার সন্ধেয় উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী । তারপর বুধবার দুপুরে ওই একই পথে রোড শো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের ভিড়কেও বুধবার ছাপিয়ে গিয়েছে। রাস্তার দু’ধারে মানুষের জমায়েত। ট্রাম লাইনের ওপরে হাঁটছেন তৃণমূল নেত্রী। তাঁকে দেখার জন্য রাস্তার দুপাশে জমায়েত হয়েছে বিপুল মানুষ। আগামী ১ জুন উত্তর কলকাতা কেন্দ্রে সপ্তম দফা লোকসভা নির্বাচন। তারআগেই এই জনসভা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ